বলিউডের খান-সিংদের ছাপিয়ে শীর্ষে কোহলি!

বিনোদন ডেস্ক
১৯ জুন ২০২৪, ১১:০৮আপডেট : ১৯ জুন ২০২৪, ১১:০৮

শাহরুখ খান আর রণবীর সিং কিংবা বলিউডের বাঘা বাঘা তারকাদের ছাপিয়ে ভারতের সবচেয়ে দামি তারকার খেতাব ছিনিয়ে নিলেন ক্রিকেটার বিরাট কোহলি। তার ব্র্যান্ড ভ্যালু ২২৭.৯ মিলিয়ন মার্কিন ডলার, যার অর্থ প্রায় ১৯ হাজার কোটি টাকা। 

২০২২ সালে বিরাটের ব্র্যান্ড ভ্যালু ছিল ১৭৬.৯ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ একলাফে ২৯% বৃদ্ধি পেয়েছে। কনসালটেন্সি ফার্ম ক্রোল, ভারতের সবচেয়ে প্রভাবশালী সেলিব্রিটি ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে সব বলিউড তারকাদের পেছনে ফেলে বিরাট কোহলি শীর্ষে রয়েছেন। 

এই তালিকায় ২০৩.১ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন রণবীর সিং। 

২০২৩ সাল ছিল শাহরুখের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল বছর। দুটো হাজার কোটির ছবি উপহার দিয়েছেন বাদশা। তবুও বিজ্ঞাপনী জগতে দর খুব বেশি বাড়েনি তার। ক্রোল’স সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন রিপোর্ট ২০২৩ শীর্ষক এই প্রতিবেদনে ১২০.৭ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন শাহরুখ খান। দশম থেকে সোজা ৩ নম্বর স্থানে লাফ মেরেছেন কিং খান। ২০২০ সালের পর এই প্রথমবার প্রথম পাঁচে জায়গা হলো বাদশার। 

১১১.৭ মিলিয়ন মার্কিন ডলারের ব্র্যান্ড ভ্যালু নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন অক্ষয় কুমার। আলিয়া ভাট চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে গেছেন। তার ব্র্যান্ড ভ্যালু ১০১.১০ মিলিয়ন মার্কিন, ৯৬ মিলিয়ন মার্কিন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

ক্রোল অনুসারে সেলিব্রিটি ব্র্যান্ড র‌্যাঙ্কিং-এর সেরা ১০-

১. বিরাট কোহলি

২. রণবীর সিং

৩. শাহরুখ খান

৪. অক্ষয় কুমার

৫.আলিয়া ভাট

৬. দীপিকা পাড়ুকোন 

৭. এমএস ধোনি

৮. শচীন টেন্ডুলকার

৯. অমিতাভ বচ্চন

১০. সালমান খান

প্রোডাক্ট বা ব্র্যান্ড এনডোর্সমেন্ট, ডিজিটাল ক্যাম্পেন, ওয়েবসাইটে উপস্থিতির মতো বিষয় থেকে সম্ভাব্য আয়ের নিরিখে এই ধরনের ভ্যালুয়েশন সম্পর্কে ধারণা করা হয়। যদিও মার্চেন্ডাইজিং থেকে আয়ের বিষয়টি এ ক্ষেত্রে বিবেচিত হয় না। সেলেবদের ব্র্যান্ডের সবচেয়ে বেশি আয় আসে ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেই। তালিকাটা সেই বিবেচনা থেকেই তৈরি বলে করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

/এমএম/
সম্পর্কিত
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
কোহলির ব্র্যান্ডের জুতা পরে এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটাররা
কোহলির ব্র্যান্ডের জুতা পরে এশিয়া কাপে পাকিস্তানি ক্রিকেটাররা
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
শাহরুখ খান উদারতা দিয়েই মানুষকে লজ্জায় ফেলে দেন, আরশাদ ওয়ারসি
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
আন্ডারওয়ার্ল্ডের হুমকিতে শাহরুখ বলেছিলেন, ‘আমি পাঠান, চাইলে গুলি করতে পারো’
বিনোদন বিভাগের সর্বশেষ
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
শিল্পকলায় শেষ হলো ‘নজরুলের ছন্দতরঙ্গ’
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
স্কুলজীবনে শাহরুখের হয়ে গান গাইতেন পলাশ, জানালেন গায়ক নিজেই
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
আমাকে আপনার প্রার্থনায় রাখবেন: বাঁধন
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
ছবির এই শিশুকে চিনতে পেরেছেন? তিনি এখন গায়িকা
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি