ভিকি-তৃপ্তির ভিডিও দেখে ভক্তদের দুশ্চিন্তা ক্যাটরিনাকে নিয়ে!

বিনোদন ডেস্ক
০৯ জুলাই ২০২৪, ১৩:৪৯আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৫:৫৭

সুইমিং পুলে খালি গায়ে ভিকি কৌশল, বিকিনিতে তৃপ্তি দিমরি। দুজনেই ঘনিষ্ঠ জলকেলিতে! যেন আলাদা করা যাচ্ছে না তাদের। ভিডিওতে এমন বিভিন্ন ভঙ্গিতে সম্প্রতি ধরা দিয়েছেন তারা। সেটি অন্তর্জালে আসতেই ক্যাটরিনা কাইফের খোঁজে নামলেন ভক্তরা।

কেন উঠলো ক্যাটরিনা খোঁজ, সেটি জানার আগে এটা জানা জরুরি-শিগগিরই ভিকি ও তৃপ্তিকে একসঙ্গে দেখা যাবে ‘ব্যাড নিউজ’ ছবিতে। মূলত সেই ছবির ‘জন‌ম’ গানটির ভিডিও প্রকাশ্যে আসতেই যেন শোরগোল পড়ে গেল। খালি গায়ে ভিকি আর স্বল্পবসনা তৃপ্তির রসায়ন নজর কেড়েছে নেটপাড়ার। তাদের এমন উষ্ণতায় মাখামাখি দেখে কী প্রতিক্রিয়া ক্যাটরিনার, কিংবা কোথায় আছেন অভিনেত্রী, সেটা জানতেই ব্যাকুল হয়ে উঠলো নেটপাড়া।

কেউ লিখেছেন, ‘ক্যাটরিনা, আপনি সহ্য করছেন কী ভাবে?’ কেউ আবার লিখেছেন, ‘ক্যাটরিনা জানেন তো, আপনি কী করছেন?’

এদিকে এমন প্রশ্ন আরও জরুরি হয়ে উঠেছে, কারণ বেশ কিছু দিন ধরেই লোকচক্ষুর আড়ালে ক্যাটরিনা। নিজের কোনও ছবিও আজকাল পোস্ট করছেন না সোশ্যাল হ্যান্ডেলে। শেষ নিজের একটি ভিডিও পোস্ট করেছিলেন ১৯ এপ্রিল। অনন্ত অম্বানি-রাধিকা মার্চেন্টের সংগীতের অনুষ্ঠানেও দেখা যায়নি তাকে। একাই নেচেছেন ভিকি। ‘তু মুন্ডা বিলকুল দেশি হ্যায়, ম্যায় ক্যাটরিনা তো সোনি ভে’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে তাকে। একা ভিকিকে দেখে ক্যাটরিনার খোঁজ করেন আলোকচিত্রীরা। তবে, সদুত্তর কিছু মেলেনি।

ভিকি ও ক্যাট বেশ কয়েক মাস ধরেই গুঞ্জন, অভিনেত্রী মা হতে চলেছেন। বিশেষ করে, তিনি লন্ডনে লম্বা ছুটি কাটানোর সময় থেকে এই জল্পনা ঘনীভূত হয়। ঢিলেঢালা কালো পোশাকে তাকে দেখে ছবি শিকারিরাও দাবি করেন, মা হতে চলেছেন অভিনেত্রী।

তবুও ভিকি-তৃপ্তির এই উষ্ণ ভিডিও দেখে ক্যাটের প্রতিক্রিয়া জানতে যেন উদগ্রীব হয়ে আছে নেটপাড়া। ক্যাটরিনা

সূত্র: এবিপি

/এমএম/
সম্পর্কিত
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
ক্যাটরিনার কামব্যাক, নাকি গুঞ্জন
ভিকির কাছে যা শিখতে চান তৃপ্তি 
ভিকির কাছে যা শিখতে চান তৃপ্তি 
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
ভিকির সমালোচক ক‍্যাট, কিন্তু…
বিনোদন বিভাগের সর্বশেষ
পুরোনো চরিত্রে নতুনভাবে ফিরছেন ব্র্যাড পিট
পুরোনো চরিত্রে নতুনভাবে ফিরছেন ব্র্যাড পিট
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
পুরুষের টাক-চুলপাকা ‘আকর্ষণীয়’, নারীর ওজন বাড়লেই প্রশ্ন কেন: খুশবু
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
একটি কবিতা কীভাবে জনমত গড়তে পারে, তার উদাহরণ ‘সেপ্টেম্বর অন যশোর রোড’
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
‘বিগ বস’থেকে বাদ পড়বেন কারা
সৎমায়ের গল্পে তৌসিফ
সৎমায়ের গল্পে তৌসিফ