বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে সর্বশেষ ২০২৪ সালে বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ ছবিতে দেখা গেছে। বলা চলে, বিয়ের পর তার ঝুলিতে আর কোনও ছবি নেই।
২০২১ সালের ডিসেম্বরে ভিকি কৌশলকে তিনি বিয়ে করেন। এই জুটির বিয়ে সে সময় নানা কারণে আলোচিত হয়েছিল। সে সময় ভারতে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট ছিল তাদের বিয়ের ছবি।
২০২৫ সালের ৭ নভেম্বর তারকা দম্পতির কোলজুড়ে আসে প্রথম সন্তান বিহান কৌশল। বর্তমানে ক্যাটরিনা দাম্পত্য আর মাতৃত্বকেই ফোকাসে রেখেছেন।
এদিকে সম্প্রতি খবর রটে, ক্যাটরিনা প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন। সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবি দিয়েই কামব্যাক করবেন অভিনেত্রী।
এই গুঞ্জন, সত্যি হলে প্রায় দুই দশক পর আবারও তেলুগু সিনেমায় দেখা যাবে ক্যাটরিনাকে। এর আগে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু সিনেমা ‘মল্লীশ্বরী’ ও ‘অল্লী পিডুগু’-তে অভিনয় করেন তিনি।
তবে 'হিন্দুস্তান টাইমস'-কে ইন্ডাস্ট্রির এক বিশ্বস্ত সূত্র ক্যাটরিনার 'স্পিরিট'-এ যোগ দেওয়ার খবরকে ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, ক্যাটরিনার অভিনয়ে ফেরার পরিকল্পনা নিয়ে যেসব দাবি করা হচ্ছে, সেগুলোর কোনও সত্যতা নেই। এই দাবি সম্পূর্ণ অনুমান এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে তৈরি।
বহু দিন ধরেই অনুরাগীদের প্রশ্ন, কবে আবার অভিনয়ে ফিরবেন ক্যাটরিনা? কিন্তু অভিনেত্রী থেকে তার কোনও স্পষ্ট জবাব আসেনি।
‘মেরি ক্রিসমাস’ ছাড়াও ক্যাটরিনার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘নিউ ইয়র্ক’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘জব তক হ্যায় জান’ও ‘রাজনীতি’।

বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি, দুঃসহ অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি






