চন্দনার নতুন গান ‘মনযমুনা’

বিনোদন রিপোর্ট
১৩ জুলাই ২০২৪, ১৬:৩৪আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৬:৩৪

বাংলা লোকগানের অন্যতম নারী কণ্ঠস্বর চন্দনা মজুমদার হাজির হলেন নতুন গান নিয়ে। নাম ‘মনযমুনা’।

কথাগুলো এমন, ‘মনযমুনায় উঠলো জোয়ার/ ঐ দেখো ছলাৎছলাৎ/ না জানিয়া না বুঝিয়া/ কেউ দিও না তাতে হাত’। এমন কথামালায় গানটির বাণী রচনা করেছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত ফোকলোরবিদ ড. তপন বাগচী। তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা এবং সংগীতায়োজনে ছিলেন অণু মোস্তাফিজ। 

গানটি সম্পর্কে চন্দনা মজুমদার বলেন, ‘‘হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। পাশাপাশি অনেক মৌলিক লোকগানও গেয়েছি। সাধারণত যে ধরনের লোকগান করি, ‘মনযমুনা’ গানের কথা ও সুর সেই মেজাজের। তাই গেয়ে ভালো লেগেছে। আশা করছি শ্রোতাদেরও লাগবে।’’

রেকর্ডিংয়ে হাবিব ও চন্দনা গীতিকবি তপন বাগচী বলেন, ‘লিরিক্সের জন্য যখন হাবিব মোস্তফা আমার সাথে যোগাযোগ করে, তখন চন্দনা দিদির নাম শুনেই মনের মধ্যে একটা অন্যরকম ভাবনা কাজ করেছে। চেষ্টা করেছি গ্রাম বাংলার আবহমান সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে গানটি রচনা করতে। শ্রোতাদের অন্তর স্পর্শ করতে পারলেই আমার লেখা সার্থক হবে বলে মনে করি।’

গানটির সুরকার ও আয়োজক হাবিব মোস্তফা বলেন, ‘শ্রদ্ধেয় চন্দনা মজুমদার বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি। তিনি আমার সুরে আগেও গেয়েছেন। তবে এবারের গানটি নিয়ে আমার প্রত্যাশা একটু বেশি। কারণ এটি লিখেছেন তপন বাগচী।’

১৩ জুলাই দুপুরে জি সিরিজের ইউটিউব চ্যানেলে ‘মনযমুনা’ গানটি ভিডিও আকারে প্রকাশ হয়েছে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প