কোটা সহিংসতায় প্রাণ হারালেন সহকারী, আবেগঘন অভিনেত্রী

বিনোদন রিপোর্ট
২৪ জুলাই ২০২৪, ১৮:১৮আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৭:৩২

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আলামিন নামের এক তরুণ। তিনি অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত সহকারী বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি অভিনেত্রী নিজেই নিশ্চিত করেছেন। লিখেছেন আবেগঘন একটি ফেসবুক পোস্ট, সঙ্গে বেশ ক’টি ছবি।

গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) নিজের ফেসবুক দেয়ালে আলামিনকে নিয়ে তিশা লেখেন, ‘কিভাবে শুরু করবো জানি না। আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চেনেন। কিন্তু ও অ্যাসিস্ট্যান্ট না, আমার ছোট ভাই। গত চার বছর ধরে ও আমার সঙ্গেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে। আপু কী লাগবে, আপু কী খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ, মনটা ভালো সব কিছু এই ছেলেটাই জানত আর দেখত।’

আলামিন ও তানজিন তিশা তিশা আরও লিখেছেন, ‘আলামিন সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো পাশে বসে থাকত। আমার কতো প্ল্যান ওকে নিয়ে। ওকে ড্রাইভিং শেখাব, জোর করে বলতাম পড়াশোনাটা কনটিনিউ করতে, পরীক্ষাটা দিতে। অনেকে অনেক কিছু বলতো, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকত। ঈদের দিনগুলোও আগে আমার সাথে থাকত, তারপর ওর ফ্যামিলির সাথে। কতো বকা দিয়েছি, মন খারাপও করে থাকতো আবার একটু পর ঠিকই বোঝাতাম। একটানা দুই দুইটা গুলি কী করে নিয়েছে এই বাচ্চা ছেলেটা?’

তানজিন তিশার পোস্ট সর্বশেষ তিশা লিখেছেন, ‘আলামিন কোনও দল অথবা কোনও কিছুর সাথে জড়িত ছিল না। ওর বিগত চার বছরের জীবনটা আমার সাথে, আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে। ওর জীবনে কোনও পাপ নাই, খুব ছোট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে।’

আলামিন কেমন করে কোন স্থান থেকে কবে গুলিবিদ্ধ হয়েছেন, সে বিষয়ে তিশার কোনও স্পষ্ট বক্তব্য মেলেনি। এদিকে দেশে গতকাল (২৩ জুলাই) নাগাদ ইন্টারনেট সার্ভিস বন্ধ থাকলেও তানজিন তিশা কোথা থেকে এই পোস্ট দিয়েছেন, সেটিও স্পষ্ট নয়। আলামিন ও তানজিন তিশা

/এমএম/
সম্পর্কিত
‘ভাগ্যিস স্ক্রিপ্টে ছুরি দিয়ে খুন করা লেখা ছিল না’
তানজিন তিশাকে সোহানা সাবার কটাক্ষ‘ভাগ্যিস স্ক্রিপ্টে ছুরি দিয়ে খুন করা লেখা ছিল না’
চরিত্রের প্রয়োজনে সহশিল্পীকে ‘মারধর’ করেছেন তিশা!
চরিত্রের প্রয়োজনে সহশিল্পীকে ‘মারধর’ করেছেন তিশা!
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
তানজিন তিশা যখন দুর্ধর্ষ গোলাপী!
ক্যামেরা হাতে দাবার ঘুঁটির মাঝে তানজিন তিশা, কী দেখছেন নায়িকা
ক্যামেরা হাতে দাবার ঘুঁটির মাঝে তানজিন তিশা, কী দেখছেন নায়িকা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প