প্রভার দৃষ্টিতে তারা কাপুরুষ, কারা?

বিনোদন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৪, ১৬:৩১ আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ২১:২০

অভিনেত্রী প্রভা শুটিং ও ব্যক্তিজীবনের বাইরে খুব বেশি মাথা ঘামান না দেশ কিংবা রাষ্ট্র নিয়ে। তবে এবার বেশ সোচ্চার তিনি। যদিও সেটা রাজপথে নয়, সীমাবদ্ধ সোশ্যাল হ্যান্ডেলে।

চলমান আন্দোলনের শুরু থেকেই বেশ সোচ্চার এই অভিনেত্রী। সঙ্গে হয়ে উঠছেন প্রতিবাদীও। সম্প্রতি ‘কাপুরুষ’ বা ‘কাওয়ার্ড’ বলতেও থামেননি অভিনেত্রী। কিন্তু কাদেরকে তিনি এভাবে ‘বকা’ দিলেন? শিক্ষার্থী নাকি সরকার সমর্থকদের! এটাও বলেছেন, তাদের চিনে রাখতে! কিন্তু কাদেরকে?  

সাদিয়া জাহান প্রভা প্রভার ভাষায়, ‌‘দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারা এখনও চুপ করে আছেন, তাদের অনেকটাই কাওয়ার্ড বলতে পারেন।’

এখানে থামলেও পারতেন। প্রভা আহ্বান জানিয়েছেন, যারা শিক্ষার্থীদের বিপক্ষে কথা বলছেন তাদের চিনে রাখতে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনটাই জানান সাদিয়া জাহান প্রভা। তার ভাষায়, ‘যারা অন্যায় দেখে চুপ আছে, তাদের আপনি এক ধরনের কাওয়ার্ড বলতে পারেন। কিন্তু এখানে আরও অনেক ব্যাপার আছে। যারা লীগের পক্ষে অথবা স্টুডেন্ট-এর বিপক্ষে কথা বলছে, তাদেরকে চিনে রাখুন।’ 

সাদিয়া জাহান প্রভা এমন মানুষ থেকে সতর্ক থাকার আহ্বানও জানান অভিনেত্রী। বলেন, ‘এরা সুবিধাবাদী, স্বার্থপর এবং নিম্নমানের মানুষ। এদের কখনও বিশ্বাস করবেন না। নিজের স্বার্থে এরা মানুষের ক্ষতি করতে দ্বিতীয়বার চিন্তা করবে না।’ 

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিল্প সংস্কৃতি অঙ্গনের অনেকেই সংহতি প্রকাশ করেছেন। প্রভাও সেই দলের। তবে রাজপথে এখনও দেখা যায়নি তাকে। সম্প্রতি দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে অভিনয় শিল্পীরা ফার্মগেটে দাঁড়িয়েছিলেন। এরপর সংগীতশিল্পীরা একত্রিত হয়ে দাঁড়ালেন রবীন্দ্র সরোবর ও কেন্দ্রীয় শহীদ মিনারে। সাদিয়া জাহান প্রভা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
ত্বকের যত্নে প্রভার ভরসা ঘরোয়া তিন উপাদানে
রাত ১০টার পর কেন ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন নিজেই
রাত ১০টার পর কেন ফোন বন্ধ রাখেন প্রভা, জানালেন নিজেই
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন জেমস বন্ডকে ট্রাম্পের পরামর্শ, এক যুগ আগে কী বলেছিলেন প্রেসিডেন্ট
নতুন জেমস বন্ডকে ট্রাম্পের পরামর্শ, এক যুগ আগে কী বলেছিলেন প্রেসিডেন্ট
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
এবার বাবারাও পাবেন ১৫ দিনের ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘ধুরন্ধর’ থেকে যশরাজ, সারা অর্জুনের নতুন চমক
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
‘লাভ অ্যাকচুয়ালি’র নগ্ন দৃশ্যে ‘প্রথমবার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল’: জোয়ানা
‘কিং’ দিয়ে দুই দশকের রেকর্ড ভাঙছেন শাহরুখ
‘কিং’ দিয়ে দুই দশকের রেকর্ড ভাঙছেন শাহরুখ