মানবিক অবতারে মেহজাবীন

বিনোদন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৪, ১৪:২৪আপডেট : ০৮ আগস্ট ২০২৪, ১৮:১৭

থানা-পুলিশহীন বাংলাদেশে ক্রমশ আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। প্রায় প্রতি রাতে দেশজুড়ে আতঙ্ক, নেমেছে ডাকাতদল! আর এসব নিয়ে গত তিনদিন ধরে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী রয়েছেন সতর্ক বার্তা নিয়ে সোশ্যাল হ্যান্ডেলে।

৫ আগস্ট সরকার পতনের উল্লাসধ্বনি না থামতেই শুরু হয়েছে আগুন, হত্যা আর লুটতরাজের আতঙ্ক। এসব বিষয়ে শুরু থেকেই সচেতন বার্তা দিয়ে আসছেন মেহজাবীন।

মেহজাবীন চৌধুরী বিজয়ের দিনই ফেসবুক বার্তায় মেহজাবীন বলেছেন, ‘বিজয় উৎসব করুন। কিন্তু দেশের অনেক জায়গায় কিছু মানুষ লুটপাট ও আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হোন।’

একই দিন ফেনী বাঁশ পাড়ার দুর্গা মন্দিরে আগুনের ভিডিও শেয়ার করে অভিনেত্রী বলেছেন, ‘এটাকে উদযাপন বলে না!’

৭ আগস্ট অভিনেত্রী নিজের দেয়ালে শেয়ার করেন সেনাবাহিনীর ক্যাম্পসমূহের সাথে যোগাযোগের নম্বর। যে নম্বরগুলোর মাধ্যমে মানুষ যে কোনও বিপদে সাহায্য চাইতে পারবে। একই দিন তিনি শেয়ার করেছেন সংগীতশিল্পী রাহুল আনন্দের পোড়া বাড়ির ছবি এবং সংগীত পরিচালক ইমন চৌধুরীর একটি পোস্ট।

মেহজাবীন চৌধুরী এদিকে বুধবার দিনগত মধ্যরাতে (৮ আগস্ট) কালো ব্যানারে অভিনেত্রী সবাইকে সচেতন করেন এই বলে, ‘উত্তরার সব সেক্টর, মিরপুর, মোহাম্মদপুরে ডাকাতের আক্রমণ। সবাই সচেতন থাকুন।’

লক্ষণীয় বিষয়, মেহজাবীন চৌধুরী যতোটা না আন্দোলন ও ক্ষমতার পালাবদল নিয়ে আগ্রহী, ততোধিক মানবিক অবতারে হাজির রয়েছেন সোশ্যাল হ্যান্ডেলে। তার সকল সামাজিক প্রতিক্রিয়া সাধারণ মানুষের জান ও মালের নিরাপত্তার জন্যে।

মেহজাবীন চৌধুরী এদিকে নাটকের ১৪ বছরের সফল অধ্যায় শেষে অভিনেত্রী এখন মন বসিয়েছেন সিনেমার বাজারে। তার প্রথম সিনেমা ‘সাবা’ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি বিভাগে নির্বাচিত হয়েছে।

এ উৎসবের ডিসকভারি প্রোগ্রামে বিশ্বের ২৪টি সিনেমার সঙ্গে লড়াই করবে মাকসুদ হোসেন নির্মিত বাংলাদেশি এই সিনেমা। উৎসবের এবারের আসর বসছে ৫ সেপ্টেম্বর, কানাডার টরন্টোয়। পর্দা নামছে ১৫ সেপ্টেম্বর। ‘সাবা’ ছবির শুটিংয়ে মেহজাবীন ও মাকসুদ

/এএমএম/এমএম/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প