জুয়ার বিজ্ঞাপনে নিজের ছবি, আইনি আশ্রয়ে নায়িকা

বিনোদন রিপোর্ট
১৬ আগস্ট ২০২৪, ১৬:০০আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১২:০৫

বিশ্বের অনেক দেশে জুয়া বৈধ হলেও বাংলাদেশে সেটি শাস্তিযোগ্য অপরাধ। এর আগে জুয়ার বিজ্ঞাপনে মডেল হয়ে তুমুল সমালোচিত হয়েছেন সাকিব আল হাসান। পেয়েছেন শাস্তিও।

সম্প্রতি এমনই এক জুয়ার বিজ্ঞাপনে দেখা যাচ্ছে নায়িকা পূজা চেরীকে! ভিডিও নয়, অনলাইনে জুয়ার একটি পেইজে পূজা চেরীর নাম ও ছবি ব্যবহার করে চলছে বিজ্ঞাপন। সেটি নজরে আসার পর আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন নায়িকা। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের নজরে এলে বিষয়টি সম্পর্কে সচেতন থাকতেও বলেছেন পূজা।

পূজা চেরী তার ভাষায়, ‘কতিপয় অসাধু পেজ থেকে আমার ছবি ব্যবহার করে অনলাইন জুয়া বা গেমিং অ্যাপ প্রোমোশন করছে। যার সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যুক্ত কিংবা অবগত নই। সুতরাং আমি শিগগিরই আইনি ব্যবস্থা নেবো। আপনারা কেউ প্রতারিত হলে সেটার জন্য আমি দায়ী থাকবো না। ধন্যবাদ।’

বলা দরকার, শিশুশিল্পী হিসেবে অভিনয় ক্যারিয়ার শুরু করলেও নায়িকা জীবন তার মাত্র ছয় বছরের। এর মধ্যে পূজা অভিনীত ১২টি সিনেমা মুক্তি পেয়েছে। তার সর্বশেষ আলোচিত সিনেমা ‘জ্বীন’। পূজা চেরী

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
অনেক দায়িত্ব, ভার লাগে: নিশো
অনেক দায়িত্ব, ভার লাগে: নিশো
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক