‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশ’

বিনোদন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৬:০৬ আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৯:৫৫

বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রেশ যেন বয়ে চলছে কলকাতা থেকে করাচি পর্যন্ত। অপর দুটি শহরের বিপ্লব যেন ঢাকা থেকে সংক্রমিত হলো। তাই তো সেখানকার বিপ্লবীদের কণ্ঠে ঘুরে-ফিরে উঠে আসছে বাংলাদেশের নাম ও স্লোগান।

খবর মিলছে, পাকিস্তানের করাচিতে বিপ্লবীদের কণ্ঠে স্লোগান উঠেছে ঢাকার সুরে, ‘তুমি কে? আমি কে? বাংলাদেশ! বাংলাদেশ!’ একইভাবে কলকাতার আরজি কর কাণ্ডে ফুঁসে ওঠা নাগরিকরাও যেন ঢাকার ছাত্র আন্দোলনকে অনুসরণ করছেন।

মূলত এই বিষয়টি নজরে এনে তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক বাংলাদেশ নামটার একটি বিশেষণ বা ট্যাগ লাইন ঘোষণা করেছেন। সেটি হলো ‘বীরের দেশ’ কিংবা ‘দ্য ল্যান্ড অব ব্রেইভ’। 

রুকাইয়া জাহান চমক চমক বলেন, ‘কলকাতা টু করাচি, সবার মুখে বাংলাদেশ এবং আমাদের স্লোগান। বাংলাদেশিদের বীরত্বে যুগে যুগে বিস্মিত হয়েছে পুরো বিশ্ব। আর কিছু থাকুক আর না থাকুক, আমাদের পা থেকে মাথা পর্যন্ত দেশপ্রেম আছে। আরও আছে বাঘের মতো একটা কলিজা।’

অভিনেত্রী আরও বলেন, ‘‘১৯৫২, ১৯৭১, ১৯৯০ ও ২০২৪। এই ইতিহাস বারবার ফিরে ফিরে আসে। বীরেরাও আসে নতুন রূপে নতুন পরিচয়ে, কিন্তু কলিজা সেই একই! বীরের কলিজা। আর তাই আমি আমার দেশকে একটা বিশেষণ দিতে চাই। সেটি হলো ‘বীরের দেশ’। ইংরেজিতে ‘দ্য ল্যান্ড অব ব্রেইভ’।’’

বলা দরকার, ঢাকার আন্দোলনে মাঠে ও সোশ্যাল হ্যান্ডেলে বেশ সরব ছিলেন চমক। রুকাইয়া জাহান চমক

/এসএস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম
‘চালচিত্র ২’-এ কেন নেই অপূর্ব? আসল কারণ জানালেন নির্মাতা প্রতিম
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
এআই কোম্পানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ, ৭ হাজার কোটি ক্ষতিপূরণ দাবি ঊর্বশীর
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস
বিয়ের ছবি প্রকাশ করলেন এমা রবার্টস