‘হঠাৎ বৃষ্টি’ সিনেমা থেকে অনুপ্রাণিত নাটক ‘হঠাৎ ভালোবাসা’

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৯আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৯:০০

নব্বই দশকের অন্যতম হিট ছবি ‘হঠাৎ বৃষ্টি’। যে ছবির মাধ্যমে রাতারাতি তারকা বনে যান ফেরদৌস। সেই সিনেমায় অনুপ্রাণিত হয়ে এবার নির্মিত হলো নাটক ‘হঠাৎ ভালোবাসা’।

ইমরাউল রাফাতের নির্মাণে এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম দুই অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইরা তটিনী। আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহবাজ সানী প্রমুখ।

ইমরাউল রাফাত জানান, সফট রোম্যান্টিক ধাঁচের নাটক এটি। বললেন, ‘‘অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয়। একটি থাই মুভি এবং ‘হঠাৎ বৃষ্টি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে ‘হঠাৎ ভালোবাসা’ নির্মাণ করেছি। যারা কাজটি দেখবেন অন্যরকম ফিল পাবেন।’’

পরিচালক আরও বলেন, ‘শুটিং করেছিলাম কয়েকমাস আগে। জুলাইতে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা বিরাজ করায় পেছানো হয়। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এ কারণে নাটকটি দ্রুতই মুক্তি দেয়া হচ্ছে।’ 

জোভান ও তটিনী এমডি কামরুজ্জামানের প্রযোজনায় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নাটকটি। ইতোমধ্যে ট্রেলার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, প্রেম-বিরহের মিশ্রণে জোভান-তটিনীকে।

নির্মাতা জানান, নব্বই দশকে প্রেম হতো কাজিন, সহপাঠী বা পাশের বাড়ির কারও সঙ্গে। যুগের পরিবর্তনে প্রেমও অনেকটা পাল্টেছে। এখনকার অধিকাংশ প্রেম হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নির্মাতা সেই আগের প্রেমটিকে মডার্ন প্যাটার্নে তুলে ধরেছেন ‘হঠাৎ ভালোবাসা’ নাটকে।

/এএমএম/এমএম/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক