দিল্লির মঞ্চে মুগ্ধতা ছড়ালেন ঢাকার স্নিগ্ধা

বিনোদন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৪৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৩:৩৪

শোবিজের পরিচিত মডেল ও নায়িকা স্নিগ্ধা চৌধুরী। মডেলিংয়ের সমৃদ্ধ গণ্ডি পেরিয়ে সিনেমাতেও নাম লিখিয়েছেন। জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমায় দেখা যাবে তাকে। রায়হান রাফীর পরিচালনায় এ সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করবেন স্নিগ্ধা। খবরটি ২০২২ সালের হলেও ছবিটির ভবিষ্যৎ সম্পর্কে এখনও জানা যায়নি।

তবে দেশের বাইরে থেকে ভালো খবর নিয়ে ফিরেছেন স্নিগ্ধা। ভারতের অনুষ্ঠিত জিআইসিডব্লিউ ফ্যাশন-উইক মাতিয়ে এলেন ঢাকার এই নবাগতা নায়িকা। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে এই ফ্যাশন-উইক অনুষ্ঠিত হয়। 

দিল্লির মঞ্চে স্নিগ্ধা ভারতের সবচেয়ে বড় এই ফ্যাশন-উইকে এবারই প্রথম বাংলাদেশের নাম লেখালেন স্নিগ্ধা। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির নামকরা সব তারকা মডেলদের সঙ্গে ক্যাটওয়াক করে ইতিহাস গড়লেন এই মডেল। 

বাংলাদেশের আশিকুর রহমান পনির কোরিওগ্রাফিতে স্নিগ্ধা মুগ্ধতা ছড়ান এই আয়োজনে। স্নিগ্ধা জানান, পনি বেনারসি শাড়ি দিয়ে কাপড় তৈরি করেন, যেগুলো পরে হেঁটেছেন তিনি। দিল্লির মঞ্চে স্নিগ্ধা ও অন্য মডেলরা তিনি বলেন, ‘এটা আমার জীবনের বড় একটা ঘটনা। এর আগে এত বড় শোতে আমার হাঁটা হয়নি। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বড়। আমি ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সামনে আরও এ ধরনের বড় কাজ করার ইচ্ছা আছে।’ 

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন