চলে গেলেন সুজেয় শ্যাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ০৭:৩৩আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১২:৫৭

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগীতযোদ্ধা, সুরকার-সংগীত পরিচালক সুজেয় শ্যাম আর নেই। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

বাংলা ট্রিবিউনকে খবরটি নিশ্চিত করেছেন সুজেয় শ্যামের মেয়ে রুপা মঞ্জুরী শ্যাম (লিজা)।

তিনি বলেন, ‘২০১৮ সাল থেকে বাবা ক্যানসারে ভুগছিলেন। সেটার চিকিৎসা চলছিল। গত জুনে তার হৃদযন্ত্রে ‘পেসমেকার’ বসানো হয়। সব মিলিয়ে সুস্থই ছিলেন। কিন্তু গত ২৪ সেপ্টেম্বর তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে পিজিতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) ভর্তি করা হয়। সেখান থেকে আর ফেরানো গেলো না। এবার আমাদের ছেড়ে একেবারেই চলে গেলেন।’

সুজেয় শ্যাম কন্যা আরও জানান, সুজেয় শ্যামের মৃত্যু পরবর্তী পদক্ষেপগুলো এখনও ঠিক করা হয়নি। পরিবারের সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।      

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শেষ গান এবং পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গানটির সুর করেছিলেন সুজেয় শ্যাম। গীতিকার শহীদুল আমিনের লেখা ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেন তিনি। গানটির প্রধান কণ্ঠশিল্পী ছিলেন অজিত রায়।

সুজেয় শ্যামের সুর করা অন্য গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ প্রভৃতি উল্লেখযোগ্য।

সংগীতে অবদানের জন্যে একাধিক জাতীয় পুরস্কার পেয়েছেন সুজেয় শ্যাম। ২০১৮ সালে পেয়েছেন একুশে পদক।

/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন
সাবেক সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প