শুভর সঙ্গে প্রেম প্রসঙ্গে...

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৪, ১৬:৫৯আপডেট : ২৫ অক্টোবর ২০২৪, ১৩:২২

চিত্রনায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী এবং নায়ক আরিফিন শুভ। মূলত দুজনই একই চরিত্রের। কাজের বাইরে তাদের আর খোঁজ মেলে না। সোশ্যাল হ্যান্ডেলেও সে অর্থে সচল নন তারা। ব্যক্তিজীবনেও আড়ালপ্রিয়। অথচ এই দুজনকে জুটি করেই হয়ে গেলো বেশ ক’টি উল্লেখযোগ্য সিনেমা।

‘মিশন এক্সট্রিম’, ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’ ও ‘নূর’। এর মধ্যে তৃতীয় ছবিটি এখনও মুক্তি পায়নি। তবে তার আগেই শুভর জীবনে বাজলো বিচ্ছেদের সুর। জুলাই বিপ্লবের ভেতরে সেই খবরটি নায়ক নিজেই জানালেন, তার সংসার জীবনে ইতি ঘটেছে। স্ত্রী অর্পিতার সঙ্গে আর সংসারে নেই। 

মূলত এরপরই শুভর নায়িকা ঐশীকে ঘিরে জল্পনা। অনেকের অভিযোগ, শুভ-অর্পিতার সংসারে ভাঙনের সূত্র ঐশীর প্রেম! কারণ, দুজনকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে প্রায়শই দেখা যায়।

শুভ ও ঐশী এই প্রেমের গুঞ্জনে আরিফিন শুভ আড়ালে থাকলেও সামনে এলেন ঐশী। জানালেন পুরো বিষয়টি।

ঐশী বলেন, ‘‘সর্বশেষ শুভ ভাইয়ের সঙ্গে ‘তুফান’ সিনেমা দেখতে গিয়ে কথা হয়েছে। তার সঙ্গে আমার খুব একটা যোগাযোগ হয় না। ইন্ডাস্ট্রিতে আমার একটা বদনাম আছে যে কাজের পর কারও সঙ্গে খুব একটা যোগাযোগ রাখি না। পার্টি কিংবা বিভিন্ন আড্ডায় আমাকে দেখা যায় না। আর পাঁচ জন শিল্পীর সঙ্গে আমার যেমন সম্পর্ক, ঠিক তেমনই শুভ ভাইয়ের সঙ্গেও।’’

আগেও অবশ্য শুভ বিভিন্ন আলাপে বলেছেন, তিনি ঐশীকে স্নেহ করেন। আবার শুভকে অভিভাবক মানেন ঐশী।

শুভ ও ঐশী এদিকে ঐশী সম্প্রতি ‘যাত্রী’ নামে একটি সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম। তবে এতে নায়ক হিসেবে আরিফিন শুভ থাকছেন না বলে নিশ্চিত হওয়া গেছে।

বিপরীতে জুলাই বিপ্লব শেষে ‘মুজিব’ অভিনেতা বেশ নাজুক অবস্থায় রয়েছেন ক্যারিয়ার বিচারে। জান্নাতুল ফেরদৌস ঐশী

/এসএস/এমএম/এমওএফ/
সম্পর্কিত
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
প্রেম, প্রতিশোধ আর ক্ষমতার লড়াইয়ে ‘মালিক’ এবার ওটিটিতে
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ঐতিহাসিক দিনে শুরু ‘ঠিকানা বাংলাদেশ’-এর প্রচারণা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
ভারতীয় গণমাধ্যমে আরিফিন শুভ বন্দনা
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বলিউড অভিষেকেই শুভর বাজিমাত, ট্রেন্ডিংয়ে ‘জ্যাজ সিটি’ 
বিনোদন বিভাগের সর্বশেষ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা