পাকিস্তানে শুরু শাকিব খানের নতুন অধ্যায়

বিনোদন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৪, ১৫:২২ আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২২:১১

ঢালিউড-টলিউড পেরিয়ে পাকিস্তানে শাকিব খান শুরু করলেন ক্যারিয়ারের নতুন অধ্যায়। কারণ ১৯৭১ সালের পর এত বড় পরিসরে ঢালিউডের কোনও ছবিই পাকিস্তানে মুক্তি পায়নি।

যেমনটা পেয়েছে আজ (১ নভেম্বর) পাকিস্তানের ৪৩টি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে শাকিব খানের ‘তুফান’।

জানা গেছে, প্রথম সপ্তাহে ‘তুফান’র ১৩০টি করে শো হবে দেশটির বিভিন্ন মাল্টিপ্লেক্সে। পরের সপ্তাহে এর সংখ্যা বাড়তেও পারে বলে মনে করছেন সিনেমা সংশ্লিষ্টরা।
 
এটি পরিচালনা করেছেন রায়হান রাফী।

জানা যায়, পাকিস্তানের সিন্ধু প্রদেশের বড় দুই শহর করাচি ও হায়দরাবাদের ৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে ‘তুফান’। তাছাড়া পাঞ্জাব প্রদেশের লাহোর, ইসলামাবাদ, মুলতান, ফয়সালাবাদ, গুজরানওয়ালা, গুজরাটসহ ১৩টি শহরের ৩৬টি মাল্টিপ্লেক্স মুক্তি পেয়েছে সিনেমাটি। পাকিস্তানের দর্শকদের জন্য সিনেমাটি উর্দু ভাষায় ডাবিং করা হয়েছে। ‘তুফান’-এ শাকিব ও মিমি ছবিটির পাকিস্তান সফর প্রসঙ্গে শাকিব খান গণমাধ্যমে বলেন, “বাংলাদেশি সিনেমার গ্র্যান্ড বিশ্ব যাত্রা ‘প্রিয়তমা’ দিয়ে শুরু হয়। ‘প্রিয়তমা’ সিনেমার গান এবং সিনেমা ছড়িয়েছে গ্লোবালি। সংবাদমাধ্যমে ওই সময়েই জানতে পেরেছি সারা বিশ্বসহ পাকিস্তানেও আমার সিনেমা বা আমাকে নিয়ে তীব্র আগ্রহের কথা। এবার সেটা বাস্তবেও দেখা যাচ্ছে।”

‘তুফান’-এ শাকিব খানের সঙ্গে কাজ করেছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি। 

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
নায়ক হওয়ার আগে শাকিব খানকে দেখে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন নূতন
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো: শাকিব খান
বিনোদন বিভাগের সর্বশেষ
নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস নতুন রেকর্ড গড়লেন টেইলর সুইফট
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
বক্স অফিসে ৪ সিনেমার দাপট, এগিয়ে কোনটি
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
৯ বছর পর জাপানের প্রেক্ষাগৃহে আমির, মুক্তি পাবে কোন ছবি
 নগ্ন দৃশ্যে অভিনয়, প্রভাব পড়েছিল নায়িকার প্রেমে
 নগ্ন দৃশ্যে অভিনয়, প্রভাব পড়েছিল নায়িকার প্রেমে