পাকিস্তানের সিনেমা ও প্রেক্ষাগৃহ নিয়ে সেদিন কী বলেছিলেন শাকিব

বিনোদন রিপোর্ট 
১৪ নভেম্বর ২০২৬, ১৭:০৯ আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১৭:০৯

ঢালিউডের মেগাস্টার শাকিব খান খুব শিগগির নতুন সিনেমার শুটিংয়ে যাবেন। তবে নতুন সিনেমার শুটিংয়ে যাওয়ার আগে নতুন খবেরর আলোচনা-সমালোচনার মুখে পড়েছেন তিনি। গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে অভিনেতা পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলেন।

এরপর থেকে সামাজিক যোগাযোগামাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় শুরু হয়। অনেকের মতে শাকিব পাকিস্তানের প্রেক্ষাগৃহের সংখ্যা নিয়ে ভুল তথ্য দিযেছেন।

কী বলেছেন শাকিব

অভিনেতা জানান, বর্তমানে পুরো গ্লোবাল ফিল্ম ইন্ডাস্ট্রির একটি সোনালী সময় চলছে। একটু হিট হলেই পার্শ্ববর্তী দেশগুলোর সিনেমা হাজার হাজার কোটি টাকা ব্যবসা করছে এবং বিশ্বজুড়ে বড় বড় জায়গায় পৌঁছে যাচ্ছে, যা সত্যি অবাক করার মতো।

পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রির তথ্য তুলে ধরে তিনি জানান, আগে ধারণা ছিল তাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে কিছুই নেই। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছেন যে, সেখানে রানিং হলের সংখ্যা বা আধুনিক মাল্টিপ্লেক্সের সংখ্যা প্রায় এক হাজার থেকে বারোশো। এমনকি তাদের কোনও সিনেমা ব্লকবাস্টার হলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা গ্রস বা ব্যবসা করে, যা অত্যন্ত বিস্ময়কর।

পাকিস্তানের সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে কোলাবরেশন

শাকিব খান বলেন, পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে শিগগির হয়তো একটি কাজের কোলাবরেশন হতে যাচ্ছে। পাকিস্তানি একজন অভিনেত্রীও কাজ করবেন। সেই সাফল্যের জায়গা থেকে দেশের সিনেমা ইন্ডাস্ট্রিও পিছিয়ে থাকবে না বলে আশাবাদ ব্যক্ত করেন এই সুপারস্টার।

শাকিব খান

সমালোচকদের মতে

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ২০২৪ সালের এপ্রিলে এক প্রতিবেদনে জানায়, দেশটিতে আনুমানিক ৬০টি সিনেমা হল ও ১৫০টি পর্দা রয়েছে। অন্যদিকে ২০২৫ সালের মার্চে দ্য এক্সপ্রেস ট্রিবিউন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানের প্রায় ৪০ শতাংশ সিনেমার পর্দা বন্ধ হয়ে গেছে। ওই সময় দেশটিতে সচল পর্দার সংখ্যা নেমে আসে ১১৫টিতে।

অর্থাৎ, শাকিবের দাবির সঙ্গে পাকিস্তানে বর্তমানে ১২০০টির বেশি সচল সিনেমা হল থাকার তথ্যের বড় ব্যবধান রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, চলচ্চিত্রের মতো একটি শিল্পে আন্তর্জাতিকভাবে কাজ করার আগ্রহ প্রকাশের আগে সংশ্লিষ্ট দেশের বাজার সম্পর্কে আরও নির্ভুল তথ্য নেওয়া কি জরুরি ছিল না?

কেউ কেউ জানতে চাইছেন, এত বড় একটি তথ্যগত ভুল তিনি কীভাবে করলেন এবং কোন সূত্রের ওপর নির্ভর করে এমন বক্তব্য দিলেন।

তবে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের আগ্রহকে ইতিবাচক হিসেবেই দেখছেন অনেকে। দুই দেশের শিল্পীদের একসঙ্গে কাজ করার সুযোগ তৈরি হলে নতুন বাজার ও দর্শকের কাছে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হতে পারে।

/এনআই/
সম্পর্কিত
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
কণ্ঠে এন্ড্রু কিশোর, পর্দায় শাকিব খান: জনপ্রিয় ১০ গান
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
শাকিবের পাকিস্তানি নায়িকা, কে এই কিনজা হাশমি
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
৫০ বছর আগে রাজ্জাক, এরপর শাকিব—একই নামে দুই তারকার কোন সিনেমা
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
শাকিবের সঙ্গে প্রথম সিনেমা, অনিশ্চয়তায় তিশার অভিষেক
বিনোদন বিভাগের সর্বশেষ
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
শাহরুখের ‘পাঠান’, প্রভাসের ‘কল্কি’কে ছাড়ালো ‘রামায়ণ’
তিতাসের চাকরি ছেড়ে যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন রাজীব
তিতাসের চাকরি ছেড়ে যেভাবে চলচ্চিত্রে এসেছিলেন রাজীব
‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে মাতলো স্কলাসটিকা
‘উইকেড’ ও ‘এ ক্রিসমাস ক্যারল’ মঞ্চায়নে মাতলো স্কলাসটিকা
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, এফআইআর দায়ের কঙ্গনার বিরুদ্ধে
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা
চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, নায়িকাদের উদ্দেশে ইনিয়ার বার্তা