অন্যের সহযোগিতায় কথা বলছেন রণবীর-ক্যাট!

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ০০:০০আপডেট : ১৬ মার্চ ২০১৬, ০০:০০

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ
কথায় আছে, সুসময়ে অনেকে বন্ধু হয় বটে কিন্তু দুঃসময়ে হায় হায় কেউ কারও নয়। ফলে দুঃসময়েই প্রকৃত বন্ধুর পরিচয় পাওয়া যায়। 
আর এমন বন্ধু আছে বলেই বলিউডের প্রেমিকযুগল রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ ‘জাগ্গা জাসুস’ সিনেমায় অভিনয় চালিয়ে যেতে পারছেন।

বলিউড অভিনেতা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের সম্পর্কে বিচ্ছেদ ঘটেছে আগেই। এ বিচ্ছেদের ফলে প্রশ্ন ওঠেছিল দুজনের অভিনীত ‘জাগ্গা জাসুস’ সিনেমার ভবিষ্যত কী? তবে এ সংশয় উড়িয়ে দিয়ে তারা দুজনেই সিনেমাটিতে অভিনয় চালিয়ে যাচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু কার ভূমিকায় দুজন অভিনয় চালিয়ে যেতে রাজি হয়েছেন।

জি-নিউজ জানাচ্ছে, দুজনের সম্পর্কের বিষয়টি বাদ দিয়েও অভিনয় চালিয়ে যেতে রাজি হওয়ার পেছনে তাদের দুই ঘনিষ্ঠ বন্ধুর ভূমিকা রয়েছে। এদের মধ্যে একজন হলে আয়ান মুখার্জি আর অপর কুনাল রাওয়াল। এ দুই বন্ধুর ভূমিকার ফলেই সম্পর্কে ভাঙনের পরও একত্রে অভিনয় করছেন দুজন।

সূত্র: জি-নিউজ।

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন