পাবনা গেলেন পূজা!

বিনোদন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৫:৫৩আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৯:১৬

ঢাকা থেকে পাবনা সদরের মহিলা কলেজ রোডে ছুটে গিয়েছেন নায়িকা পূজা চেরী। তার সঙ্গে ছিলেন নায়ক ইমন। খোঁজ মিলেছে, সিনেমা নয়, তার এই ছুটে যাওয়ার হেতু রূপচর্চা!

আজ এক রকম লুক তো কাল আরেক রকম লুক। প্রতিনিয়ত চেহারায় ভিন্নতা নিয়ে দর্শক-ভক্তদের সামনে হাজির হতে হয় পূজাকে। সেটা কখনও কখনও চরিত্রের প্রয়োজনে, কখনও এমনিতেই। চিত্রনায়িকা পূজা লুক পরিবর্তনের মেকআপ নিয়ে বেশ খুঁতখুঁতে স্বভাবের। যে কথাটি তিনি মনে করিয়ে দিলেন পাবনা গিয়েও।

পূজা বললেন, ‘এর আগেও বলেছি আমি নিজের ক্যারিয়ার ও নিজের মেকআপ সম্পর্কে অনেক খুঁতখুঁতে। সবকিছু পারফেক্ট না হলে আমি কখনও কোনও জায়গায় মুভ করি না। পারফেক্ট মনে করেছি বলেই আজ এখানে এসেছি।’

এরপর জানা গেলো পাবনা ছুটে যাওয়ার আসল কারণ। জানান, মেকআপের জন্য দেশেই পারফেক্ট ব্র্যান্ড পেয়েছেন তিনি। সেই ব্র্যান্ড হচ্ছে রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটির কালার কসমেটিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। তাই এই প্রতিষ্ঠানের হয়েই এদিন (৯ নভেম্বর) পাবনা ছুটেছেন পূজা।

সেখানে কসমেটিকস রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’-এর নতুন আউটলেট উদ্বোধন করেন তিনি। সঙ্গে ছিলেন রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন।

পাবনায় ইমন ও পূজা এ সময় পূজা চেরী আরও বলেন, ‘দেশব্যাপী হারল্যান স্টোর বাংলাদেশের মানুষের কাছে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারা।’

উল্লেখ্য, পূজা চেরী সর্বশেষ ‘ব্ল্যাকমানি’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেন। এই ছবির মাধ্যমে ‘দহন’ ছবি মুক্তির প্রায় পাঁচ বছর পর নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করলেন তিনি। অন্যদিকে ইমন অভিনীত সর্বশেষ ‘মায়া’ ওয়েব ফিল্মটি মুক্তি পায়। এটিও নির্মাতা রায়হান রাফীরই নির্মাণ।

/এএমএম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
অনেক দায়িত্ব, ভার লাগে: নিশো
অনেক দায়িত্ব, ভার লাগে: নিশো
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প