এ সপ্তাহের সিনেমা

প্রেক্ষাগৃহে দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা

বিনোদন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৪, ০০:০৫আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ০০:০৫

অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত সার্টিফিকেশন বোর্ড স্বীকৃত দেশের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা ‘ভয়াল’। এটি শুক্রবার (২৯ নভেম্বর) দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

বিপ্লব হায়দার পরিচালিত সিনেমাটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় সিনেমা। এ অভিনেতা বলেন, ‘সিনেমার যে বার্তা, তা খুবই ইউনিক। যারা দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন।’

তিনি আরও বলেন, ‘সচরাচর ১৮ বছরের নিচে যারা, তাদের এটার সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন হবে। তাদের জন্য এটা ট্রমাও হতে পারে। এসব ভাবনা থেকেই সিনেমাটিকে প্রাপ্তবয়স্কদের সিনেমা হিসেবে মুক্তি দেওয়া হচ্ছে।’

এতে ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেছেন আইশা খান। সিনেমায় গ্রামীণ কিশোরীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তিনি বলেন, ‘পাহাড়ি পটভূমিতে শুটিং হয়েছে, পুরো ইউনিট প্রচুর কষ্ট করেছে। প্রেম, ভালোবাসা, যন্ত্রণা সবই পর্দায় উঠে আসবে। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

পরিচালক বিপ্লব হায়দার সবাইকে ‘ভয়াল’ ছবি দেখার আহ্বান জানিয়ে বললেন, ‘‘ভয়াল’ গল্পনির্ভর সিনেমা। হলে দর্শক গল্পের মধ্যে ডুবে যাবেন বলে আমার বিশ্বাস। সবাইকে বলবো, হলে এসে সিনেমাটি দেখুন। বাংলা সিনেমার পাশে থাকুন।’

সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, লুৎফর রহমান জর্জ, ম্যাক বাদশাহসহ অনেকেই।

/এএমএম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন