‘দেশে ভূতের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়’

বিনোদন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৩:৪০

‘ভয়’ শব্দটা বললেই ভূত–প্রেত বা অশরীরী কিছু একটা ঝাপসা হয়ে ওঠে মনের দৃশ্যপটে। কিন্তু ভয় শুধু কি ভূত–প্রেতেই হয়? মানুষের ভয় তৈরি হয় আরও অনেক কিছুতেই, সময়ের সঙ্গে ভয় হতে থাকে নানারকম। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভয় আর দূরের কিছু নয়, যেন জড়িয়ে গেছে পারিপার্শ্বিকতায়।

এমন ভাবনা থেকেই নির্মিত হয়েছে নতুন ওয়েব সিরিজ ‘২ষ’। এটি নির্মাণ করেছেন নুহাশ হুমায়ূন। চার পর্বের সিরিজটির প্রথম পর্ব ‘ওয়াক্ত’ মুক্তি পাচ্ছে ১৮ ডিসেম্বর, রাত ১২টায়।

‘বেসুরা’ পর্বের একটি দৃশ্য সিরিজের অন্য পর্বগুলো হলো ‘ভাগ্য ভালো’, ‘অন্তরা’ ও ‘বেসুরা’। প্রতিটি গল্পের রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। নুহাশ জানান, ‘ভাগ্য ভালো’ গল্পটি ভাইরাল হওয়া এক জ্যোতিষীকে নিয়ে। অতিপ্রাকৃতিক বিবাহিত জীবন নিয়ে গড়ে উঠেছে ‘অন্তরা’–এর গল্প। সুর–ছন্দ ছাড়া জন্মানো এক শিল্পীর গল্প থাকছে ‘বেসুরা’–তে। আর ‘ওয়াক্ত’–এ থাকছে ৫ বন্ধুর, ৫টি ভিন্ন সময়ে ৫ ধরনের পরিণতির গল্প।

‘ভাগ্য ভালো’র দৃশ্যে মোশাররফ করিম প্রথম সিজন ‘পেট কাটা ষ’–এ নির্মাতা তুলে এনেছিলেন দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ভৌতিক গল্পগুলো। ২০২২ সালে মুক্তি পাওয়া সিরিজটি পায় জনপ্রিয়তা।

নুহাশ হুমায়ূন জানান, ‘দ্বিতীয় সিজনের গল্পগুলোতে অতিপ্রাকৃতিক বিষয় বা চেহারা–অবয়ব রাখার চেয়ে মনস্তাত্ত্বিক বিষয়ে গুরুত্ব দিয়েছি। এরসঙ্গে দেশ ও সাম্প্রতিক সময়ের ভয়াবহতাকেও ভয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’ নুহাশের মতে, ‘দেশে ভূতের ভয়ের চেয়েও বড় হয়ে উঠেছে সামাজিক ভয়’। ‘২ষ’–এর প্রতিটি পর্বে মানসিকতার সেই অন্ধকার দিক খোঁজার চেষ্টা করেছেন বলে জানান নুহাশ।

‘অন্তরা’র দৃশ্যে আফজাল হোসেন ও নওশাবা ‘২ষ’ এর ‘ওয়াক্ত’ পর্বে ৫ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, রিজভী রিজু, রেফাত হাসান সৈকত, আবদুল্লাহ আল সেন্টু ও রাফায়াতুল্লাহ সোহান। ‘ভাগ্য ভালো’–তে আছেন মোশাররফ করিম, জেবুন্নেছা সোবহান (টুনটুনি), আদনান আদীব খান ও সামিয়া অথৈ। কাজী নওশাবা আহমেদ, আফজাল হোসেন, শিল্পী সরকার অপু আছেন ‘অন্তরা’ পর্বে। আর ‘বেসুরা’য় অভিনয় করেছেন আরফান মৃধা শিবলু, ইসলাম উদ্দিন পালাকারসহ অনেকে।

/এমএম/
সম্পর্কিত
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ অবলম্বনে ট্রেন যাত্রার ছবির পোস্টার
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
‘ইত্যাদি’তে মোশাররফ করিমের তাৎক্ষণিক অভিনয়
মুখ খুলেছেন মোশাররফ করিম
মুখ খুলেছেন মোশাররফ করিম
শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিসিআরএ অ্যাওয়ার্ড ২০২৫শিল্প যে বোঝে সে ধ্বংসবিরোধী মানুষ: মোশাররফ করিম
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন