সেই দিন থেকে এই দিনের অপেক্ষায়...

বিনোদন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৪, ২২:২২আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫২

শেষ মুহূর্তে অনেকটাই আবেগঘন মেহজাবীন চৌধুরী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাত ৯টা নাগাদ দর্শকদের প্রতি দারুণ এক বার্তা পাঠান অভিনেত্রী। জানান দেন, রাত পোহালেই তার জীবনের অন্যতম কাঙ্ক্ষিত দিন আসছে। যে দিনের অপেক্ষায় গত ১৪টি বছর সাধনা চালিয়েছেন ছোট পর্দার হয়ে।

শুক্রবার (১০ ডিসেম্বর) দেশের ২০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। শুটিং বিচারে এটি তার দ্বিতীয় হলেও মুক্তির হিসাবে এটি তার জীবনের প্রথম। তাই বড় ক্যানভাসে নিজেকে দেখানোর আবেগটাও বাড়তি।

মেহজাবীন সেই আবেগ নিয়ে বললেন, ‘আগামীকাল (২০ ডিসেম্বর) আমার জীবনের অন্যতম বিশেষ দিন হতে চলেছে। যেদিন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে, আমি একজন অভিনয়শিল্পী হতে চাই, সেই দিন থেকে আমি এই দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছি।’ সিনেমায় মেহজাবীন চৌধুরী অনেকেই জানেন, ২০১০ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার ভেতর দিয়ে উঠে এসেছেন মেহজাবীন চৌধুরী। তখন থেকেই বড় পর্দায় নিজেকে দেখানোর স্বপ্নে ডুবে ছিলেন তিনি। তাই সচেতনভাবে তখন থেকে এ পর্যন্ত তার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ‘এই মুহূর্তে, আমি আমার জীবনের সকল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার থেকে শুরু করে, প্রতিটি মেন্টর, সহশিল্পী, পরিচালক, সহকারী, ক্রু মেম্বার, মেকআপ আর্টিস্ট, কোরিওগ্রাফার, ইন্ডাস্ট্রির সহকর্মী এবং এই যাত্রায় আজ পর্যন্ত যাদের সঙ্গে দেখা হয়েছে, তাদের সবাইকে।’

অভিনেত্রী মনে করেন, এই মানুষগুলোই তাকে গড়ে তুলেছেন তিল তিল করে। বলেন, ‘‘আপনারা সবাই মিলে আমাকে আজকের আমি বানিয়েছেন। এবং আগামীকাল (২০ ডিসেম্বর) আমার জীবনের একটি অত্যন্ত বিশেষ অধ্যায়ের সূচনা হবে। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আবারও আপনাদের সকলের কাছে আমার চলচ্চিত্র ‘প্রিয় মালতী’র জন্য দোয়া কামনা করছি। আমি সবসময় আপনাদের পাশে পেয়েছি এবং আশা করি এই নতুন অধ্যায়েও আপনাদের আমার পাশে পাবো।’ মেহজাবীন চৌধুরী সিনেমাটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেম পার সেকেন্ড। নির্মাণের পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন শঙ্খ দাশগুপ্ত। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এটি বড় পর্দায়  নির্মাতার প্রথম সিনেমা।

এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পুরস্কার না পেলেও পেয়েছে প্রশংসা। মেহজাবীন চৌধুরী

/এমএম/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প