‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ দিয়ে উৎসবের শুরু

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২৭আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫১

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হলো ‘আমার ভাষার চলচ্চিত্র’ নামের বিশেষ উৎসব। টিএসসি প্রাঙ্গণে শুরু হওয়া এই উৎসব চলবে বুধবার (১৯ ফেব্রুয়ারি) পর্যন্ত।

এদিন সকাল ১০টায় সুভাষ দত্তের মুক্তিযুদ্ধের সিনেমা ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠেছে উৎসবের ২৩তম আসরের। উৎসবে নির্বাচিত ছবিগুলো মাত্র ৫০ টাকার বিনিময়ে টিকিট কেটে দেখা যাবে।

আয়োজকরা জানান, উৎসবের টিকিট পাওয়া যাবে প্রতিদিন সকাল ৯টা থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) প্রবেশমুখে। আরও জানানো হয়, প্রতিদিনের প্রথম প্রদর্শনীটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমার প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ২২টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

উৎসবের প্রথমদিন ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ ছাড়াও এদিন দুপুর ১টায় প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘ভাত দে’। বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘লাইভ ফ্রম ঢাকা’ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে নুরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’। উৎসবের সূচি

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন