জোভানকে নিয়ে প্রেম-বিয়ের জটিল গল্প!

বিনোদন রিপোর্ট
০৯ মার্চ ২০২৫, ১১:৩০আপডেট : ০৯ মার্চ ২০২৫, ১৩:২১

প্রেম, বিয়ে এবং পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা বান্টি নামের এক যুবকের জীবনের গল্পে সাজানো হয়েছে ঈদের বিশেষ নাটক। যার নাম ‘বান্টির বিয়ে’। 

যে গল্পের নায়ক ফারহান আহমেদ জোভান। আর নায়িকাদের তালিকায় আছেন কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। তাদের নিয়ে নাটকটি নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা ও নাট্যকার প্রবীর রায় চৌধুরী। ব্যানার সিএমভি।  

নির্মাতা এই নাটকটিকে বলতে চাইছেন, প্রেম-বিয়ে নিয়ে এক যুবকের মজার ও রোমাঞ্চকর গল্প। যা দেখে দর্শকরা নিজেদের জীবনটাকেও খুঁজে পেতে পারেন। নাটকের দৃশ্য গল্পটির ট্রেলার এমন, পড়ালেখা আর পরিবারের চাপে বান্টির জীবনে কখনও প্রেম আসেনি। বিয়ের ক্ষেত্রে গিয়ে ঘটে আরও বড় বিপত্তি। অজানা কারণে কোনও মেয়েই বান্টিকে পছন্দ করে না। বান্টি যখন হতাশ, তখন একে একে তার জীবনে আসে ৩টি মেয়ে! তৈরি হয় নতুন জটিলতা। শেষ পর্যন্ত বান্টি কি বিয়ে করতে পারে, তা জানতে হলে দেখতে হবে ‘বান্টির বিয়ে’।

প্রবীর রায় চৌধুরী বলেন, ‘এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা; সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে ভীষণ উপভোগ করবেন নাটকটি।’

প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ২০টির বেশি বিশেষ নাটক মুক্তি পাচ্ছে সিএমভির ব্যানার থেকে। প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে চাঁদরাত থেকে ‘বান্টির বিয়ে’সহ অন্য নাটকগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হতে থাকবে। নাটকের দৃশ্য

/এমএম/
সম্পর্কিত
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
দর্শকদের কাঁদাচ্ছে ‘ফ্যামিলি ম্যান’, জোভান-তটিনী-রাজ ত্রয়ীর আরেক সাফল্য
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
তটিনীর প্রাণ বাঁচাতে জোভানের ‘কসম’
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
সিনেমার চিত্রনাট্য দিয়ে নাটক নির্মাণ!
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
তিন দিনেই কোটির ঘরে, ‘সম্পর্কের গল্প’ দেখে কাঁদছেন দর্শকরা
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প