ঈদেও থাকছে টিম ‘মন দুয়ারী’ চমক

বিনোদন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ১৪:৩১আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৫:০৪

গত ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত নাটক ছিলো ‘মন দুয়ারী’। দুই মাসের মাথায় এই ঈদে মুক্তি পাচ্ছে একই টিমের নতুন নাটক ‘মেঘবালিকা’। জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় নাটকটিতে জুটি হিসেবে থাকছেন ‘মন দুয়ারী’ জুটি অপূর্ব-নীহা। 

এটি প্রচার হবে ধূপছায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। 

‘মন দুয়ারী’র মতো ‘মেঘবালিকা’ নাটকেও দেখা যাবে পারিবারিক মূল্যবোধ এবং প্রেম বিষয়ক গল্প। এবারের গল্পে দেখা যাবে আবিদ (অপূর্ব) নায়লার (নীহা) থেকে অনেক সিনিয়র। তবুও নায়লা আবিদের প্রেমে পড়ে যায়। সে এক গভীর পাগলামি প্রেম। ইন্টারমিডিয়েটে পড়া একজন বালিকার প্রেম যতোটা তীব্র হতে পারে ঠিক ততোটাই।

‘মন দুয়ারী’ এবং ‘মেঘবালিকা’ পাশাপাশি সময়ে নির্মিত হয়েছে। কিন্তু বিষয়টি গোপন রাখা হয়েছিল। কারণ ‘মন-দুয়ারী’র পর চমক হিসেবে ‘মেঘবালিকা’র ঘোষণা দেয়ার পরিকল্পনা ছিল আগে থেকেই। অপূর্ব ও নীহা ‘মেঘবালিকা’ নাটক সম্পর্কে জাকারিয়া সৌখিন বলেন, ‘এবারের গল্পটি মূলত প্রেমের। ছটফটানি টাইপের প্রেম। কিছুটা অস্থির, কিছুটা ইমোশনাল আর কিছুটা যন্ত্রণার। আমাদের চারপাশে এমন সম্পর্ক অনেক আছে। তাই গল্পটি বাস্তবতার সাথে অনেক মিল রয়েছে।’

অপূর্ব-নীহা দ্বিতীয়বার জুটি হয়ে ফিরছেন। এ প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘‘আমরা আসলে ৩টি নাটক করতে চেয়েছিলাম একসঙ্গে। কিন্তু করতে পেরেছি ২টা। আরেকটা আপাতত হচ্ছে না। তবে এটুকু বলতে পারি, ‘মেঘবালিকা’ নাটকটি ‘মন-দুয়ারী’র মতোই জমজমাট হবে।’’

অপূর্ব বলেন, ‘এটা সুন্দর একটি নাটক। সৌখিন বরাবরের মতোই খুব যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছে। আর নীহা ভালো অভিনয় করেছে। এখন ওর যে টাইপের ক্যারেক্টারে অভিনয় করা দরকার, এ নাটকে ঠিক সেই টাইপের ক্যারেক্টার পেয়েছে। সবমিলিয়ে দারুণ একটি নাটক। ঈদের আয়োজনে এমন নাটকই দেখতে চায় দর্শক। আমার বিশ্বাস সবাই এক বসাতে নাটকটি তৃপ্তি নিয়ে দেখবে।’ নীহা ও অপূর্ব নাজনীন নীহা ‘মেঘবালিকা’ নিয়ে বলেন, ‘‘আসলে আমি ক্যারিয়ারের শুরুর দিকে আছি। এ সময়ে অপূর্ব ভাইয়ের সাথে পরপর দুটি নাটকে অভিনয় করতে পেরেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। মেঘবালিকা নাটক নিয়ে আমি খুবই এক্সাইটেড। আমার বিশ্বাস ‘মন-দুয়ারী’র মতো ‘মেঘবালিকা’ও দর্শকের মন জয় করে নিবে।’’

‘মেঘবালিকা’ নাটকে আরও অভিনয় করেছে সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, মিলি বাশারসহ অনেকে।

‘মেঘবালিকা’ অপূর্ব-নীহা-সৌখিন ত্রয়ীর দ্বিতীয় নাটক। গেল ভ্যালেন্টাইনে তাদের ‘মন দুয়ারী’ তুমুল দর্শক প্রিয়তা পেয়েছিল। নাটকটি রাজনৈতিক অস্থিরতার মধ্যেও মাত্র ৪ দিনে কোটি দর্শক ভিউ হয়েছিলো।

মন দুয়ারী:

 

/এমএম/
সম্পর্কিত
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প