কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব

বিনোদন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১৭

অভিনেতা অপূর্ব অনেক দিন ধরেই আলোচনার বাইরে রেখেছেন নিজেকে। কমিয়েছেন অভিনয় ব্যস্ততা। বিপরীতে সময় দিচ্ছেন তার নতুন ঘরে আগত অতিথি আনায়াকে।

ভালোবাসা দিবসে নিজের জীবনের বিশেষ এই উপহার সবার সামনে আনলেন অভিনেতা। প্রকাশ করলেন তার ছোট্ট কন্যা আনায়ার ছবি।

ইনস্টাগ্রামে শেয়ার করা কয়েকটি ছবিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহমাখা মুহূর্তে ধরা দিয়েছেন অপূর্ব। সঙ্গে স্ত্রী শাম্মা দেওয়ান। ক্যাপশনে অপূর্ব লিখেছেন, ‘এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।’

ছবিগুলো প্রকাশের পর দ্রুত সময়ে সেটি ভাইরাল হয়। শুভেচ্ছায় ভাসতে থাকেন অভিনেতা। অপূর্ব, আনায়া ও শাম্মা বলা দরকার, ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের কন্যা আনায়া।

এর আগে ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেছিলেন অপূর্ব। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে আয়াশ নামে একটি পুত্রসন্তান রয়েছে। এরও আগে অভিনেত্রী প্রভার সঙ্গে বৈবাহিক সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা, তবে সেই সংসার টিকেছিলো খুবই অল্প সময়।

/এমএম/
সম্পর্কিত
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!
‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ