খালিদ স্মরণে মুগ্ধতা ছড়ালেন টিনা রাসেল

বিনোদন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৬:৩৮আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২২:১৫

নব্বই ও শূন্য দশকের তুমুল জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদ বর্তমান জেনারেশনের কাছেও সমান জনপ্রিয়। বিশেষ করে ‘হয়নি যাবারও বেলা’, ‘সরলতার প্রতিমা’, ‘আবার দেখা হবে’র মতো অসংখ্য জনপ্রিয় গান তার কণ্ঠে তোলা।

সেই মানুষটি অনেকটা অকালেই চলে গেলেন না ফেরার দেশে। ১৮ মার্চ ছিল তার প্রস্থানের প্রথম বর্ষপূর্তি। দিনটিকে স্মরণে রেখে তরুণ মুন্সীর লেখা জুয়েল-বাবুর সুরে খালিদের গাওয়া অসম্ভব জনপ্রিয় গান ‘সরলতার প্রতিমা’ নতুন আবহে কণ্ঠে তুলেছেন এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী টিনা রাসেল। তৈরি করেছেন একটি ভিডিও। আর সেটি শিল্পী নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন খালিদের প্রথম মৃত্যুবার্ষিকীর (১৮ মার্চ) শেষ প্রহরে।

গানটি প্রকাশ প্রসঙ্গে টিনা বলেন, ‘‘একজন সত্যিকারের শিল্পীর কখনও মৃত্যু হয় না, কারণ তারা বাঁচেন তাদের কর্মে। প্রিয় শিল্পী খালিদ ভাইয়ার ‘সরলতার প্রতিমা’ জীবনভর শুনে এসেছি, আজ খুব শ্রদ্ধাভরে স্মরণ করে গানটা শেয়ার করলাম সবার জন্য। প্রিয় শিল্পী যেখানে আছেন, অবশ্যই খুব ভালো আছেন। গানটা কেমন লাগলো জানাবেন।’’

গানটির ইউটিউব লিংক:

বলাই বাহুল্য, তুমুল জনপ্রিয় খালিদের এই গানটি টিনার কণ্ঠে প্রকাশের পর থেকে শ্রোতা-দর্শকরা ভালোই মুগ্ধতা প্রকাশ করছেন ইউটিউব ও ফেসবুকে মন্তব্যের ঘরে।

বলা দরকার, ১৯৮১ সালে খালিদের গানের জগতে যাত্রা। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে  যোগ দেন। ব্যান্ডের ‘নাতিখাতি বেলা গেল’ গানটি তুমুল জনপ্রিয়তা পায়। এই গানের মাধ্যমেই খালিদ হয়ে ওঠেন তরুণদের ক্রেজ। এরপর অসাধারণ সব কালজয়ী গান উপহার দেন তিনি।

অন্যদিকে, টিনা রাসেল এই প্রজন্মের অন্যতম সমৃদ্ধ কণ্ঠশিল্পী। গান নিয়ে উচ্চতর পড়াশোনা শেষে নিয়মিত গাইছেন সিনেমা, নাটক ও মঞ্চে। মৌলিক আধুনিক গানের পাশাপাশি নিয়মিত কণ্ঠে তুলছেন পুরনো দিনের গানও। নিজস্ব বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনার কারণে টেলিভিশন দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন এই শিল্পী। পাশাপাশি একজন সফল উদ্যোক্তাও তিনি। উদ্যমী এই তরুণ তারকা নিজেকে বরাবরই তুলে ধরছেন নানান মাধ্যমে। তবে, সবকিছু ছাপিয়ে গানের মাঝেই আনন্দ খুঁজে পান টিনা রাসেল। টিনা রাসেল ও খালিদ

/সিবি/এমএম/
সম্পর্কিত
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
নতুন গানে টিনা রাসেলের ব্যাকুলতা
প্রতিমার গান টিনার কণ্ঠে (ভিডিও)
প্রতিমার গান টিনার কণ্ঠে (ভিডিও)
বাপ্পার গজল আঙ্গিকে বাংলা গান, গাইবেন রুনা লায়লাও
বাপ্পার গজল আঙ্গিকে বাংলা গান, গাইবেন রুনা লায়লাও
৯ বছর পর খুঁজে পাওয়া গান
৯ বছর পর খুঁজে পাওয়া গান
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক