সৌরভ এখন বাংলাদেশের মডেল!

ওয়ালিউল মুক্তা
২২ মার্চ ২০১৬, ১৭:২০আপডেট : ২৩ মার্চ ২০১৬, ১৫:৫১

ক্রিকেটীয় বা ক্রিকেট ছাড়া- বাংলার মানুষের পাশে হরহামেশাই দাঁড়িয়ে যান ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। 

সৌরভ গাঙ্গুলী। এবারও দাঁড়িয়েছেন বাংলার এই `জাতীয়' দাদা। তবে নেতা কিংবা ক্রিকেটার হিসেবে নয়, মডেল হিসেবে। তাও আবার বাংলাদেশের বিজ্ঞাপনে। সম্প্রতি একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হয়েছেন তিনি।

রূপায়ন গ্রুপের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন তিনি। এরফলে প্রতিষ্ঠানটির বিলবোর্ড ও বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তিনি।

রূপায়ণ গ্রুপ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, বিজ্ঞাপনটি কলকাতায় চিত্রায়ণ হয়েছে। এছাড়া তাদের রূপায়ন সিটি উত্তরা প্রকল্প উপলক্ষে এই বিজ্ঞাপন করা হয়েছে।

সৌরভ ৩ বছরের জন্য এই প্রকল্পের শুভেচ্ছাদূত হয়েছেন। এ সময়ে তিনি প্রতিষ্ঠানটির হয়ে বিভিন্ন প্রচারণামূলক কাজে অংশ নেবেন। সেই সূত্রে গেল ২৬ ফেব্রুয়ারি তিনি উদ্বোধন করেন রূপায়ন সিটির উত্তরা প্রকল্পটি।

প্রসঙ্গত, সৌরভ গাঙ্গুলী এবারই প্রথম বাংলাদেশের কোনও বিজ্ঞাপনে অংশ নিলেন।

/এম/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন