কয়েদির পোশাকে সিনেমা হলে শতাধিক ভক্ত!

বিনোদন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ১৮:০২আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৮:০৩

একেবারে কয়েদির আদলে পোশাক তৈরি করে দলবেঁধে সিনেমা হলে হাজির শতাধিক নিশো ভক্ত। উদ্দেশ্য, ‘দাগি’ সিনেমাটি একসঙ্গে দেখা।

শনিবার (১৯ এপ্রিল) বিকালে রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্স শাখায় এই ঘটনা ঘটে। এসময় তারা ‘দাগি’ সিনেমার ব্যানার হাতে ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগানে র‍্যালি নিয়ে প্রবেশ করেন।

এবার ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘বরবাদ’ ও ‘জংলি’র পাশাপাশি দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলেছে আফরান নিশোর ‘দাগি’। মুক্তির তিন সপ্তাহ পরও শিহাব শাহীন পরিচালিত এ সিনেমা নিয়ে দর্শক উন্মাদনা কমেনি। সেই উন্মাদনায় এবার ভাসলেন আফরান নিশোর শতাধিক ভক্ত।

আফরান নিশোর ভক্তদের এমন আয়োজনে উচ্ছ্বসিত ‘দাগি’ টিম।

বিষয়টি নিয়ে ‘দাগি’ সিনেমা প্রযোজক শাহরিয়ার শাকিল বলেন, ‘নিশোর জন্য ভক্তদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। কিন্তু ভাক্তদের আয়োজনটা এমন হবে সেটা আমরা ভাবিনি। গতকালই আমরা বিষয়টি জানতে পেরেছি। ফলে তাদের উৎসাহ দিতে আমাদের সিনেমার অনেকেই তাদের সঙ্গে যুক্ত হয়েছে এই দলে। সবার জন্য আমার শুভকামনা।’ সিনেপ্লেক্সের দিকে যাচ্ছে নিশো ভক্তরা শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপুসহ অনেকে।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহপ্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

/এমএম/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প