সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন: সিয়াম

বিনোদন রিপোর্ট
০১ জানুয়ারি ২০২৬, ১৬:১৬আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ২১:৩৩

নতুন বছরের প্রথম দিনে চোখ মেলেই ভক্ত-দর্শক-সমালোচকদের সতর্ক-বার্তা দিলেন নায়ক সিয়াম আহমেদ। বললেন, ‘সিনেমাহলের সিটটা শক্ত করে ধরতে।’ কারণ, নতুন বছরে পর্দায় আগুন ধরানোর আভাস দিলেন তিনি।

শুধু সামনে নয়, নতুন বছরের প্রথম দিনে তিনি ফিরে তাকালেন পেছনের দিকেও। টানলেন ‘জংলি’র গল্প। যে সিনেমা দিয়ে তিনি গত বছর প্রশংসা কুড়িয়েছেন সব ঘরানার দর্শকের কাছে।

সিয়ামের ভাষায়, ‘‘ঈদে লক্ষ লক্ষ মানুষ পরিবার নিয়ে সিনেমাহলে এসেছেন ‘জংলি’ দেখতে। আপনারা হেসেছেন, কেঁদেছেন, পরম মমতায় আমাকে জড়িয়ে ধরেছেন। সিনেমাহলে লুকিয়ে লুকিয়ে আমি দেখেছি, বাবা তার সন্তানকে আগলে ধরে বসে আছেন। মায়ের চোখ দিয়ে অঝোরে পানি ঝরছে। বিশ্বাস করুন, আপনাদের সেই ভালোবাসা দেখে আমারও চোখ ভিজে উঠেছে। একজন অভিনেতার জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে!’’ সিয়াম আহমেদ গত বছর মুক্তি পাওয়া নিজের অভিনীত চরিত্রগুলোর নাম টেনে সিয়াম বলেন, ‘আপনারা জনি কিংবা জংলিকে যেমন আপন করে নিয়েছেন, তেমনি আরমান মনসুরকে দেখে বিস্মিত হয়েছেন। অল্প সময়ের একটি চরিত্রকে ঘিরে আপনারা পোস্টার, মিম, ভিডিও ম্যাশআপ, এমনকি বিজিএম বানিয়ে পাঠিয়েছেন, এই ভালোবাসা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়।’

সিয়াম মনে করেন, অভিনেতা হিসেবে সবসময় নিজেকে চ্যালেঞ্জ করাই তার লক্ষ্য। আরও লক্ষ্য দর্শকদের জন্য ভিন্ন স্বাদের চরিত্র, নতুন গল্প নিয়ে পর্দায় হাজির হওয়া।

সিয়াম মনে করেন, গত বছরের চরিত্রগুলোর সফলতায় তিনি বুঝেছেন- তার চেষ্টা কিছুটা হলেও সফল।

গত বছরের অভিজ্ঞতায় নতুন বছরটাকেও সাজাতে চান সিয়াম আহমেদ।

তার ভাষায়, ‘এই বছরটা শুরু হয়েছিল অনেক আশঙ্কা আর অনিশ্চয়তা নিয়ে। ঠিক সেই সময়েই বিনোদনের কাজটা আরও বেশি জরুরি হয়ে ওঠে- মানুষকে একটু হলেও বাস্তবের চাপ থেকে দূরে নিয়ে যাওয়া, কিছুক্ষণ হাসানো, কাঁদানো কিংবা নতুন একটা জগতে নিয়ে যাওয়া। তাই এবার নতুন চ্যালেঞ্জের পালা। নতুন বছরে আপনাদের জন্য আসছে আরও নতুন কিছু চরিত্র, আরও নতুন গল্প। আমি সিনেমায় অভিনয় করি দর্শকদের জন্যই, দর্শকের ভালো লাগা-মন্দ লাগাই আমার সবচেয়ে বড় অর্জন। তাই নতুন বছরে এমন কিছু চরিত্র, এমন কিছু গল্পই হাতে নিয়েছি যেখানে রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে। তাই সিনেমা হলের সিটটা শক্ত করে ধরুন, পপকর্নের বক্সটা কাছে নিয়ে রাখুন, কারণ আমি সিনেমার পর্দায় আগুন হয়ে ধরা দিতে চাই।’ সিয়াম আহমেদ চলতি বছরের শুরুতেই সিয়ামের দুটি সিনেমা রয়েছে আলোচনার তালিকায়। একটি রায়হান রাফীর ‘আন্ধার’। ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন নাজিফা তুষি। সিনেমাটির কাজ শেষ করেই প্রস্তুতি নিচ্ছেন মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’–এর জন্য। ছবিটির নায়িকা হচ্ছেন কলকাতার সুস্মিতা চ্যাটার্জি।

বলা দরকার, সিয়াম আহমেদ অভিনীত দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সর্বশেষ সিনেমা এম রাহিম পরিচালিত ‘জংলি’। এতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। তার আগে ‘পোড়ামন ২’ দিয়ে দারুণ শুরু করেছেন টিভি পর্দার এই অভিনেতা-মডেল। এরপর ‘দহন’, ‘বিশ্বসুন্দরী’, ‘শান’, ‘মৃধা বনাম মৃধা’, ‘অপারেশন সুন্দরবন’, ‘দহন’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, ‘পাপ–পুণ্য’, ‘দামাল’, ‘অন্তর্জাল’ সিনেমাগুলো দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। সিয়াম আহমেদ

/এমএম/
সম্পর্কিত
সিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
শুভ জন্মদিনসিয়াম আহমেদ: গতিময় নদীর পাশে যেন এক স্থির পাহাড়
বাড়ল ‘রাক্ষস’-এর শো
বাড়ল ‘রাক্ষস’-এর শো
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
নতুন বিজ্ঞাপনে সিয়াম, সাবিলাকে নিয়ে সিনেমা
শাকিবের সিনেমায় নিশো-সিয়ামের ‘তাণ্ডব’!
শাকিবের সিনেমায় নিশো-সিয়ামের ‘তাণ্ডব’!
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান