কানে ইতিহাস গড়লো বাংলাদেশের ‘আলী’

মাহমুদ মানজুর
মাহমুদ মানজুর
২৪ মে ২০২৫, ২৩:৪৭আপডেট : ২৫ মে ২০২৫, ০২:০২

কানে বাংলাদেশের মুখ বরাবরই ম্লান ছিলো। এবার সেটি উজ্জ্বল করলো আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। গড়েছে নতুন ইতিহাস, এভাবেও বলা যেতে পারে। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষ প্রহরে বিচারকদের স্পেশাল মেনশন সম্মান পেলো সিনেমাটি। 

শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে সমাপনী অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্বর্ণপাম জিতেছে ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’।

এবারের আসরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ‘আলী’কে স্পেশাল মেনশন দেওয়ার কথা জানান। তখন অতিথি সারিতে বসে থাকা বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব উঠে দাঁড়ালে সবাই করতালি দিয়ে অভিনন্দনে সিক্ত করেন তাকে। স্বল্পদৈর্ঘ্যের নির্মাতারা, মাঝে রাজীব কানে এবার জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয় ১১টি ছবি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। 

কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম ছবি এটাই।

আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে!

এই চরিত্রে অভিনয় করেছেন আল আমিন। পুরস্কার ঘোষণার পর দুই নির্মাতাকে নিয়ে কান কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগে মারেন আদের নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া ও ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ। কানসৈকতে টিম আলী

/এমএম/
সম্পর্কিত
হানিমুনে উচ্ছ্বসিত তারা...
হানিমুনে উচ্ছ্বসিত তারা...
কান কাঁপিয়ে মেলবোর্নে ঢাকার ‘আলী’
কান কাঁপিয়ে মেলবোর্নে ঢাকার ‘আলী’
একসঙ্গে আদনান-সুনিধি, আসছে ‘পালাবে কোথায়’
একসঙ্গে আদনান-সুনিধি, আসছে ‘পালাবে কোথায়’
সংস্কৃতি খাতের বাজেট নিয়ে  অসন্তোষ
সংস্কৃতি খাতের বাজেট নিয়ে অসন্তোষ
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান