১ মিনিটের ‘টগর’

বিনোদন রিপোর্ট
৩০ মে ২০২৫, ১৬:১৩ আপডেট : ৩১ মে ২০২৫, ১২:২৮

মাত্র এক মিনিট দৈর্ঘ্যেই ধরা দিয়েছে প্রেম, সংগ্রাম, সম্পর্ক, টানাপোড়েন, রাজনীতি এবং প্রতিশোধের পূর্ণদৈর্ঘ্য রূপরেখা।

আলোক হাসান পরিচালিত ও এআর মুভি নেটওয়ার্ক প্রযোজিত ‘টগর’-এর টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রে।  

শুরুতেই সংলাপ—‘জয়িতা কোনও রক্ষিতা নয়, জয়িতা আমার বউ’—দর্শকদের আবেগে ঝাঁকুনি দিয়েছে। এতে বোঝা যায়, টগর কোনও একক চরিত্রের গল্প নয়, বরং বহুস্তর বিশিষ্ট কাহিনি। পূজা চেরী অভিনীত জয়িতা চরিত্রটি যেমন চোখে লেগে থাকে, তেমনি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর সংক্ষিপ্ত ঝলকেও বোঝা যায়, তাদের উপস্থিতি গল্পে গুরুত্বপূর্ণ। 

ভাইরাল হওয়ার মতো আরেকটি সংলাপ—‘আচ্ছা টগর, আমগো বাপ মা নাই ক্যান?’—গভীর শ্রেণিচেতনামূলক বাস্তবতা তুলে ধরে। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপ নিখুঁত, যা আবহ তৈরিতে বড় ভূমিকা রেখেছে। এটি নিছক একটি অ্যাকশন বাণিজ্যিক ছবি নয়, বরং গল্পনির্ভর একটি কনটেন্ট-ড্রিভেন সিনেমার ইঙ্গিত দিয়েছে টিজারটি। 

সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সারাদেশে।

 

 

/এমএম/
সম্পর্কিত
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
কমলা রঙে পূজা চেরী, কীসের ইঙ্গিত দিলেন তিনি
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
বিনোদন বিভাগের সর্বশেষ
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
সন্তান জন্মের ৪২ দিন পরই র‌্যাম্পে বারবারা, যা করলেন স্বামী ডিলান
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর ১৪ বছর পূর্তি, নির্মাতার নতুন চমক কী
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
সিনেমায় প্রেমও এত সহিংস হয়ে উঠছে কেন?
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
এআই প্রতিষ্ঠানের কাছে অফিস ভাড়া দিলেন সারা আলি, কত টাকা পাচ্ছেন অভিনেত্রী
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা
সালমান থেকে টাইগার শ্রফ, হামলার শিকার কোন কোন তারকা