সড়ক দুর্ঘটনায় নায়ক বাপ্পী, বাঁচলেন অল্পের জন্য

বিনোদন রিপোর্ট
০২ জুন ২০২৫, ১৩:১৬আপডেট : ০২ জুন ২০২৫, ১৪:১৭

ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। রবিবার (২ জুন) মধ্যরাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাপ্পীর ব্যক্তিগত গাড়িটিকে পেছন থেকে একটা ট্রাক সজোরে আঘাত করে। চলন্ত অবস্থায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান এই অভিনেতা। তবে গাড়িটির ব্যাপক ক্ষতি হয়।

এ বিষয়ে বাপ্পী গণমাধ্যমকে বলেন, রবিবার দিবাগত রাত ১২টার দিকে তিনি নারায়াণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। তার গাড়ি যাত্রাবাড়ী ফ্লাইওভারে উঠে স্বাভাবিকভাবে যাচ্ছিল। কিন্তু হঠাৎ করে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে। উল্টে যেতে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি।

এই নায়ক বলেন, ‘আমি এখনও ট্রমার মধ্যে আছি।’ ছবিতে দেখা যাচ্ছে, সড়ক বিভাজনের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন বাপ্পী চৌধুরী। পাশেই পড়ে আছে ক্ষতিগ্রস্ত গাড়িটি। 

এদিকে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ট্রাকটিকে আটক করেছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের হয়েছে। 

/সিবি/এমএম/
সম্পর্কিত
এক দিনের ব্যবধানে মাতৃহারা নায়ক ও গায়ক
এক দিনের ব্যবধানে মাতৃহারা নায়ক ও গায়ক
বাইশ গজে তারকাদের লড়াই, খেলবেন কারা
বাইশ গজে তারকাদের লড়াই, খেলবেন কারা
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
ঈদ সিনেমার গান-চিত্র: কোন গানের দৌড় কতদূর
ঈদের সিনেমা: কোন ছবিটি যাচ্ছে কেমন
ঈদের সিনেমা: কোন ছবিটি যাচ্ছে কেমন
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ