চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী

চার বছরে চরকি ঘুরেছে ১০০ কোটি ঘণ্টা!

বিনোদন রিপোর্ট
১২ জুলাই ২০২৫, ১৭:২০আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৭:২৩

ঘুরছে চরকি, ঘুরছে দেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির চাকাও। ২০২১ সালের ১২ জুলাই থেকে নিয়মিত অরিজিনাল কনটেন্ট এবং মানসম্মত সিনেমা প্রদর্শনের মাধ্যমে চরকি এখন দর্শক পছন্দের শীর্ষে। বাংলা কনটেন্টে নিয়ে দেশ–বিদেশে বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে চরকি হয়ে উঠেছে আস্থার প্ল্যাটফর্ম।

আজ (১২ জুলাই) চার বছর পূর্ণ করলো ওটিটি প্ল্যাটফর্মটি। এই দিনে কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে, চার বছরে চরকিতে কনটেন্ট দেখা হয়েছে ১০০ কোটির বেশি ঘণ্টা। এরমধ্যে যুক্ত হয়েছেন ৩ কোটিরও বেশি রেজিস্টার্ড গ্রাহক। ৪ বছরে দর্শকদের জন্য চরকি নিয়ে এসেছে ১০০টিরও বেশি কনটেন্ট।

চরকির চতুর্থ বছর পূর্তি উপলক্ষে দর্শকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘আপনারা চরকিকে বিশ্বাস করে সঙ্গে ছিলেন বলেই আমরা অনেকটা পথ আসতে পেরেছি, কিছু অর্জনও হয়েছে। আমরা প্রথম থেকেই গল্প ও নির্মাণকে নতুন ঢংয়ে  দর্শকদের সামনে আনার চেষ্টা করেছি। কনটেন্টগুলো যেন গল্প ও নির্মাণের চেয়ে দর্শকদের কাছে একটা অভিজ্ঞতা হয়ে ওঠে সেই প্রচেষ্টা থাকে আমাদের।’
 
দেশ–বিদেশের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার আসরেও প্রশংসিত হয়েছে চরকির কনটেন্ট। চলতি বছরে শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড সিনেমা বিভাগে পায় অফিশিয়াল সিলেকশন। ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া–তেও প্রদর্শিত হয় ‘প্রিয় মালতী’। সিনেমাটি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পায় সেরা ছবির পুরস্কার।

এছাড়া নুহাশ হুমায়ূন পরিচালিত চরকি অরিজিনাল সিরিজ ‘২ষ’এখন পর্যন্ত অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে ফ্যানটাসিয়া, রেইনডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, নিউসাটেল ইন্টারন্যাশনাল ফ্যানটাস্টিক ফিল্ম ফেস্টিভ্যাল, সাউথ বাই সাউথ ওয়েস্ট ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে।

/সিবি/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন