সিনেমার মতো গান: জীবন-বুবলীর জমজমাট নাচ!

বিনোদন রিপোর্ট
৩০ জুলাই ২০২৫, ১৪:৫৫আপডেট : ৩০ জুলাই ২০২৫, ১৮:৫৪

চিত্রনায়িকা বুবলীর প্রথম মিউজিক ভিডিও ‘ময়না’। ২৯ জুলাই মুক্তির পর থেকে এটি দারুণ সাড়া ফেলেছে চারপাশে। এতে বুবলীর কস্টিউম, কোরিওগ্রাফি ও অভিব্যক্তি এবং তার বিপরীতে গডফাদার চরিত্রে শরাফ আহমেদ জীবনের উপস্থিতি সত্যিই দর্শকদের মুগ্ধ করছে।

এটা যে মিউজিক ভিডিও, সেটাই মনে হবে না দর্শকদের। নির্মাতা তানিম রহমান অংশু যেন ‘ময়না’ নামে স্বল্পদৈর্ঘ্য একটি বাণিজ্যিক সিনেমা বানিয়েছেন। কারণ, গল্পনির্ভর এই গানচিত্রে শুধু নাচ আর গানই নেই। রয়েছে চরিত্রগুলোর সংলাপ, গল্প ও সমাপ্তি।

গানটি গেয়েছেন কোনাল ও নিলয়। কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর-সংগীত করেছেন কলকাতার আকাশ সেন। প্রকাশ করেছে গানচিল মিউজিক।

গানচিত্রটি প্রসঙ্গে বুবলী বলেন, ‘সিনেমার গানে আগেও নেচেছি, তবে শুধু একটি মিউজিক ভিডিওতে কাজ করাটা একেবারেই নতুন অভিজ্ঞতা। গানটা এতটাই পার্টি মুডের যে শুনলেই নাচতে ইচ্ছে করে। মনে হয়েছে এমন একটি স্টেজ পারফর্ম টাইপের গান আমারও থাকা উচিত। প্রকাশের পর গানটি নিয়ে দর্শকদের উচ্ছ্বাস আমাকে মুগ্ধ করছে।’ আরেক দৃশ্যে জীবন ও বুবলী অন্যদিকে শরাফ আহমেদ জীবন বলেন, ‘বুবলী অসাধারণ অভিনেত্রী। তার সঙ্গে এমন একটি গানে পারফর্ম করাটা সত্যিই বিশেষ অভিজ্ঞতা। গানটিতে কাজ করে আমি দারুণ তৃপ্ত। গানে অন্য এক জীবনকে দেখতে পাচ্ছেন সবাই।  ইতোমধ্যে গানটি সবার মাঝেই সাড়া ফেলতে শুরু করেছে। আমার বিশ্বাস গানটি অধিক জনপ্রিয়তা পাবে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি