ঈদে নায়িকা বুবলীর গায়িকা চমক!

বিনোদন রিপোর্ট
০৮ মার্চ ২০২৬, ১৪:৪৮আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৭:২০

সাধারণত ঈদ উৎসবে নায়িকাদের মূল চমক থাকে নতুন সিনেমা ঘিরে। সে ক্ষেত্রে খুব একটা পিছিয়ে নেই সময়ের অন্যতম প্রমাণিত অভিনেত্রী বুবলী। এই ঈদে তার প্রধান উপহার হয়ে আসছে রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’।

এরমধ্যে একেবারে যেন চমকে দেয়ার মতো খবর দিলেন বুবলী। যে খবর সিনেমার খবরকেও ছাপিয়ে যাওয়ার মতো। কারণ, এই ঈদে তিনি অভিষিক্ত হচ্ছে গায়িকা হিসেবে। তাও আবার দেশের প্রধান ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মঞ্চে!

আপনারা জানেন, ‘ইত্যাদি’র মঞ্চে গায়িকা হিসেবে অভিষেক মানে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যাওয়া। যেমন নজির সর্বশেষ সৃষ্টি হয়েছে অভিনেত্রী তাসনিয়া ফারিণের মাধ্যমে। যিনি এক গানেই সুপার হিট।

সেই ধারাবাহিকতায়, এবারের ঈদ ‘ইত্যাদি’র মূল চমক হয়ে হাজির হচ্ছেন গায়িকা বুবলী। এমনটাই নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির কর্তা হানিফ সংকেত।  

এতে বুবলীর সঙ্গে কণ্ঠ মেলাবেন ইমরান মাহমুদুল। পেশাদার সংগীতশিল্পী না হয়েও পেশাদার শিল্পী ইমরানের সঙ্গে খুব চমৎকারভাবে গানটি গেয়েছেন বুবলী। এমটাই জানালো ‘ইত্যাদি’-পক্ষ। গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। গাইছেন ইমরান ও বুবলী গত ২৪ জানুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত ‘ইত্যাদি’র বিশাল সেটে গানটির চিত্রধারণ করা হয়। গানের নির্মাণশৈলী, লোকেশন, ইমরান ও বুবলীর শ্রুতিমধুর গায়কী এবং উপস্থিত দর্শকদের প্রতিক্রিয়া সব মিলিয়ে এই গানটি আরও একটি দর্শকপ্রিয় গান হবে বলে আশা প্রকাশ করেছে নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন।

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।

/এমএম/
সম্পর্কিত
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
নিজ নিজ সিনেমা নিয়ে যেমনটা বললেন নায়িকারা
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
আমার তো ডিভোর্স হয়নি: বুবলী
সিনেমার খবরে বুবলী!
সিনেমার খবরে বুবলী!
ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলী!
ট্রেন্ডিংয়ের শীর্ষে বুবলী!
বিনোদন বিভাগের সর্বশেষ
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
মঞ্চে এলো বটতলার নতুন নাটক ‘যোজনগন্ধা মায়া’
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
প্রেমে পড়ে হিন্দু মতে বিয়ে করেছিলেন সোহেল খান, জানত না পরিবার
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন