মেহজাবীনকে নিয়ে শুরু রুম্মানের পডকাস্ট

বিনোদন রিপোর্ট
৩১ জুলাই ২০২৫, ১৬:৪০আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৯:৫২

গোটা বিশ্বেই পডকাস্ট শো ভীষণ জনপ্রিয়। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে এই শোয়ের মাধ্যমে দর্শক-শ্রোতারা অতিথিদের জীবনের গল্প বিশদভাবে জেনে নিতে পারছেন। সেই বিবেচনায় এবার শুরু হতে যাচ্ছে রুম্মান রশীদ খানের নতুন পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। 

২ আগস্ট থেকে প্রতি শনিবার রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে এই শো। 

রুম্মান রশীদ খান জানান, প্রথম পর্বে অতিথি হিসেবে তার মুখোমুখি বসছেন এই সময়ের অন্যতম অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রায় ১২০ মিনিটের এই আনকাট পডকাস্ট শো’তে অভিনেত্রী এমন অনেক কথা বলেছেন, যা তিনি আগে কখনও কোথাও বলেননি।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। 

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র সঞ্চালক রুম্মান রশীদ খান প্রায় দুই যুগ ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন। মেরিল প্রথম আলো পুরস্কারের সঙ্গে যুক্ত আছেন ২২ বছর ধরে। এর মধ্যে ১৭ বছর ধরে বিরতিহীনভাবে মেরিল প্রথম আলো পুরস্কারের রেড কার্পেট সঞ্চালনা করছেন। এ বছর মেরিল প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান গ্রন্থনাও করেছেন তিনি। সঙ্গে মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক (ইনচার্জ, ক্রিয়েটিভ)-এর দায়িত্ব পালন করছেন। এক যুগ ধরে সকাল বেলার নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’ উপস্থাপনা করছেন। ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টের প্রথম আসর গ্রন্থনা ও সঞ্চালনা করেছেন তিনি। জগজিৎ সিং, ঋতুপর্ণ ঘোষ, শাহরুখ খান, রানী মুখার্জি, অর্জুন রামপাল, সালমান খান, ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা, অক্ষয় কুমার, প্রীতম চক্রবর্তী, আদনান সামী, মনীষা কৈরালা, অভিজিৎ সাওয়ান্ত, রাহুল বৈদ্য, প্রযুক্তা শুক্রেসহ দেশের বাইরের বেশ ক’জন তারকার সাক্ষাৎকার নেয়ারও অনন্য অভিজ্ঞতা রয়েছে তার। পডকাস্ট স্টুডিওতে রুম্মান ও মেহজাবীন ২০০৯ সাল থেকে ১০৯টি নাটক এবং ৩টি চলচ্চিত্র লিখেছেন তিনি। যার মধ্যে প্রথম সিনেমা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ ছিল ২০১৩ সালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এবং শেষ সিনেমা ‘বিশ্বসুন্দরী’ শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। চলচ্চিত্র সমালোচক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করছেন রুম্মান রশীদ খান।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
অ্যাকশন অবতারে মেহজাবীন!
অ্যাকশন অবতারে মেহজাবীন!
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিমানবন্দর-সংক্রান্ত মানহানির বিরুদ্ধে মেহজাবীনের আইনি পদক্ষেপ
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক