‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ বন্ধ থাকছে স্টার সিনেপ্লেক্স

বিনোদন রিপোর্ট
০৪ আগস্ট ২০২৫, ১৮:১০আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬:০৮

দেশের অন্যতম বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটি বন্ধের খবর সে অর্থে মেলে না, পর্দা খোলা থাকে প্রায় ১২ মাসই। এমনকি লকডাউনের বাইরে কোনও বিশেষ দিবসেও বন্ধের খবর পাওয়া যায়নি প্রতিষ্ঠানিটির স্ক্রিনিং। কারণ, সাপ্তাহিক বা সরকারি বন্ধের সময়ে এসব মাল্টিপ্লেক্সে থাকে দর্শকদের উপচেপড়া ভিড়।

নতুন খবর হলো, প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এক দিনের বন্ধ ঘোষণা করেছে। সোমবার (৪ আগস্ট) বিকালে জানানো হয়েছে, ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এ স্টার সিনেপ্লেক্সের সকল শাখা বন্ধ থাকবে। সাধারণ কার্যক্রম ৬ আগস্ট, বুধবার থেকে পুনরায় শুরু হবে।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৫ আগস্ট সরকারিভাবে ছুটি ঘোষণা হয়েছে। তবে আমাদেরকে বন্ধ রাখার বিষয়ে কোনও সিদ্ধান্ত দেওয়া হয়নি। সরকারের সিদ্ধান্ততে সায় দিয়ে আমরা দিনটিতে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এখানে আর কোনও বাট বা কিন্তু নেই।’

বলা দরকার, ঢাকা-চট্টগ্রাম মিলিয়ে স্টার সিনেপ্লেক্সের ৭টি মাল্টিপ্লেক্স রয়েছে।

/এমএম/
সম্পর্কিত
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক