অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান উৎসবে বাংলাদেশ!

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৫, ১৬:০৭ আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬:৪১

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন-এ জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা। একটি মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ অন্যটি নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’। 

মেলবোর্নে ১৪ আগস্ট শুরু হয়ে এ উৎসব চলবে ২৪ আগস্ট পর্যন্ত। 

মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমায় শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প বলা হয়েছে, যে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এটি তার অভিনীত প্রথম সিনেমা। 

অভিনেত্রী বলেন, ‘‘অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ প্রদর্শিত হবে—এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি দর্শক-সমালোচক প্রশংসা পাবে।’’

অন্যদিকে, নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’ উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে প্রদর্শিত হবে। ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ এবং তার মা গুলতেকিন খান।

‘২ষ’ সিনেমায় রয়েছে চারটি গল্প। ভয়ংকর ভুতুড়ে সব গল্প। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে।

/এমএম/
সম্পর্কিত
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
তিন বছর পর ওসি হারুনের ফেরার ইঙ্গিত দিলেন নিপুন
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
কলকাতায় মোশাররফ করিমকে ‘হেনস্তা’, তীব্র নিন্দা এনসিপির
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
যেমন সেজেছে এবারের ‘আনন্দমেলা’
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
মেহজাবীন-প্রীতমের মুক্তি ১৮ মার্চ
বিনোদন বিভাগের সর্বশেষ
ফের আইনি জটিলতায় হানি সিং
ফের আইনি জটিলতায় হানি সিং
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
অজয় থেকে শাহরুখ, প্রথম দিনে ৫০ কোটির ঘর টপকেছিল কোন তারকাদের সিনেমা
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
বক্স অফিসে হতাশ ‘ডিগার’, হাল ছাড়ছেন না টম ক্রুজ
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!
ভারতের পাঁচ মিনিটের প্রধানমন্ত্রী সঞ্জয় দত্ত!