লম্বা ছুটি কাটিয়ে দেশে ফেরা

বিনোদন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৫, ১৭:০৪আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৩:৫০

গত ডিসেম্বরে ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। টানা ৭ মাস ১০ দিন পর দেশে ফিরেছেন ছোট পর্দার এই ‘বড় ছেলে’।

জানা গেছে, ৫ আগস্ট সকালের দেশে ফেরেন অপূর্ব।

অপূর্ব জানান, লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরলেও আপাতত কিছুদিন বিশ্রাম নেবেন। পাশাপাশি জমে থাকা চিত্রনাট্য ও থমকে যাওয়া সিডিউল খাতাটি খুলবেন। তারপর শুটিংয়ে ফিরবেন তিনি।

অনুমান করা যাচ্ছে শিহাব শাহীন পরিচালিত ‘গোলাম মামুন ২’ দিয়েই কাজে ফিরবেন অভিনেতা।

বলা দরকার, গত ২৬ ডিসেম্বর ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পাড়ি জমান অপূর্ব। কারণ, স্ত্রী তৃষা সেখানেই থাকেন। তারও আগে ২০২১ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব, ফিরেছিলেন দুই মাস পর।

/এমএম/
সম্পর্কিত
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
কন্যার ছবি প্রকাশ করে যে বার্তা দিলেন অপূর্ব
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
অপূর্বর অভিযোগ সাইবার ক্রাইম ইউনিটে
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
আলোচনায় ‘ঘ্রাণ’: মায়ের জন্মদিনের খোঁজে পুত্র
‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!
‘মেঘবালিকা’তেও মুগ্ধ দর্শক!
বিনোদন বিভাগের সর্বশেষ
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের অস্তিত্ব রয়েছে: শ্রেয়া ঘোষাল
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
 শিল্পীদের জ্ঞান সীমিত, রাজনৈতিক প্রশ্ন করবেন না: শ্বেতা
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ