তিন পর্বে শাকিবের এক সিনেমা, মুক্তি একসঙ্গে!

বিনোদন রিপোর্ট
১০ আগস্ট ২০২৫, ১৩:১৭আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:২৭

যতদূর জানা গেছে, এমনটা আর কখনও ঘটেনি। না শাকিবের ক্যারিয়ারে, না বিশ্ব চলচ্চিত্রে। এবার সেটাই ঘটতে যাচ্ছে ঢালিউডে।

‘বরবাদ’ নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের ভাষ্য ও পরিকল্পনা যদি ঠিক থাকে, তাহলে তেমনটাই ঘটবে আসছে যে কোনও ঈদ উৎসবে। অর্থাৎ শাকিব খান অভিনীত একটি সিনেমার তিনটি সিক্যুয়েল মুক্তি পাচ্ছে একসঙ্গে!

নির্মাতা গণমাধ্যমকে জানান, ঢালিউড সুপারস্টারকে নিয়ে ইতিমধ্যেই একটি সিনেমার পরিকল্পনা চূড়ান্ত করেছেন তিনি, যা নির্মিত হবে তিনটি সিক্যুয়েলে। বর্তমানে চলছে চিত্রনাট্য লেখার কাজ। শাকিব খান হৃদয়ের ভাষায়, ‘শাকিব ভাইকে নিয়ে সামনে আমরা বড় ক্যানভাসে একটি সিনেমা করতে যাচ্ছি। এখন সেটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। সিনেমাটি যেহেতু বড় প্রজেক্ট, তিন পার্টে মুক্তি পাবে—তাই প্রস্তুতির ক্ষেত্রে সময় লাগবে আমাদের। তারপরই এ বিষয়ে ঘোষণা দিবো।’

যোগ করে বলেন, ‘শাকিব ভাইকে নিয়ে নতুন সিনেমাটি এমন নয় যে, এক পার্ট মুক্তি পেল প্রথমে, তারপর আসবে দ্বিতীয় ও তৃতীয় কিস্তি! এটা আমরা একসঙ্গেই মুক্তি দিবো। এমনকি তিন অংশের শুটিংও টানা শেষ করে ফেলব।’ 

হৃদয় জানান, নতুন সিনেমার গল্পটি বেশ মনে ধরেছে শাকিব খানের। শাকিব খান নির্মাতা বলেন, ‘‘নতুন সিনেমাটির ইঙ্গিত কিন্তু শাকিব ভাই আমার ‘বরবাদ’ সিনেমার প্রিমিয়ারেও দিয়েছিলেন। জানিয়েছিলেন, আগামীতে বড় কিছু আসছে। আমরা এরিমধ্যে শাকিব ভাইয়ের সঙ্গে গল্প ও চিত্রনাট্য নিয়ে কথা বলেছি, তিনিও রাজি হয়েছেন।’’

এদিকে, শাকিব খানকে নিয়ে একসঙ্গে তিন সিনেমা বানানোর আগে সিয়াম-দীঘিকে নিয়ে এই নির্মাতা নির্মাণ করছেন আরেকটি সিনেমা।

/এমএম/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন