বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানালেন শাকিব খান

বিনোদন রিপোর্ট
১৫ আগস্ট ২০২৫, ১৫:৫২আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ১৩:৪৯

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দিনটি অন্যরকম হতো। যেমনটা হয়েছিল গত ১৫ বছরের এই দিনে (১৫ আগস্ট)। ১৯৭৫ সালের যে দিনে, একদল বিপথগামী সেনাসদস্য মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া নেতা শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করেন। ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম সেই হত্যাকাণ্ডের ৫০ বছর আজ (১৫ আগস্ট)। 

জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে বাড়িটি এখন ধ্বংসস্তূপ। আওয়ামী লীগ শীর্ষরা ছেড়েছেন দেশ। অন্তর্বর্তী সরকার তুলে নিয়েছে ‘জাতির পিতা’ সম্বোধন এবং জাতীয় শোক দিবসের তকমা। এমন পরিস্থিতিতে কালো এই দিনটি ঘিরে আনুষ্ঠানিক কোনও আয়োজন নেই, কারণ সরকারের তরফে বারণ করা আছে। এমন গুমোট পরিবেশে দেশের বেশির ভাগ তারকা যখন নিরাপদে গ্যালারিতে বসে আছেন, তখনই যেন মঞ্চে উঠে চমকে দিলেন দেশের প্রধান নায়ক শাকিব খান।

হুম, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি রক্তাক্ত পেইন্টিং শেয়ার করেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে। ক্যাপশনে জুড়ে দেন- শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা।

এই পোস্ট এক ঘণ্টায় ৪০ হাজার কমেন্ট পড়েছে। শেয়ার হয়েছে ৯ হাজার প্রায়। বেশির ভাগ মন্তব্যই শাকিব খানের সাহসিকতার প্রশংসায় মাখা।

অনেকেই বলছেন, এটা সাহসিকতারই বিষয়। কারণ রাজনৈতিক পটপরিবর্তনের পর যখন সবাই জার্সি বদলে ব্যস্ত, তখন শাকিব খানের এমন স্পষ্ট অবস্থান; বেশির ভাগ মানুষকেই অবাক করেছে। তারচেয়ে বড় বিষয়, তিনি তার কোটি ভক্তের মন রক্ষার চিন্তা না করে, নিজের মনের কথাটাই বরং ভক্তদের জানিয়ে দিয়েছেন স্পষ্ট ভাষায়! জানান দিয়েছেন, সবকিছু নিয়ে রাজনীতি করতে নেই। অনেক কিছুই থাকা উচিত রাজনীতির ঊর্ধ্বে। শাকিব খান বলা দরকার, প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সম্প্রতি সাংবাদিক ডেকে জানিয়েছেন, ‘১৫ আগস্টকে ঘিরে কেউ কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

জেনে রাখা ভালো, শাকিব খান কখনোই সরাসরি কোনও রাজনৈতিক দলীয় ব্যানারে যুক্ত ছিলেন না। তবে বরাবরই তিনি রাজনৈতিক সচেতন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করছেন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
শাকিব খানের সহশিল্পী হচ্ছেন পান্থ কানাই
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
জন্মদিনে উপহার পাঠালেন শাকিব খান
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
দেশে ‌‘প্রিন্স’ হতাশা, বিদেশে আশা জাগালো ‘রকস্টার’
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
স্টার সিনেপ্লেক্সে শাকিব খানের ‘প্রিন্স’ নিয়ে জটিলতার নেপথ্যে
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন