দেশে মুক্তি পাচ্ছে জয়ার ইরানি ছবি

বিনোদন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫০আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭

তিন বছর আগে নির্মাণের পর ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে জয়া আহসানের প্রথম ইরানি ছবি ‘ফেরেশতে’। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কার। এ ছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী ছবি হিসেবেও জায়গা করে নিয়েছিল ‌সিনেমাটি।

তবে এখনও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মিত আলোচিত ছবিটি।

চলতি মাসেই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে ‘ফেরেশতে’ মুক্তির। একইসঙ্গে স্টার সিনেপ্লেক্স থেকেও জানানো হয়েছে, সিনেমাটি মুক্তির বিষয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে। সবকিছু চূড়ান্ত হলে দ্রুতই জানানো হবে মুক্তির তারিখ।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমায় জয়া আহসানের পাশাপাশি অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ। 

এই সিনেমার সহ-প্রযোজক হিসেবেও রয়েছেন জয়া।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
ঘোড়ার মাংসের বাণিজ্য নিষেধ চেয়ে হাইকোর্টে জয়া আহসানের রিট
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
এবার কনটেন্ট ক্রিয়েটর রূপে হাজির হলেন জয়া
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
রাহুলকে হারিয়ে স্মৃতিকাতর জয়া, প্রিয়াঙ্কাকে দিলেন সাহস
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প