নতুন ধারাবাহিকের জন্য অভিনয়শিল্পীর খোঁজ

বিনোদন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৩

দীপ্ত টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘পরম্পরা’। নাটকটির জন্য শুরু হয়েছে নতুন অভিনয়শিল্পীর খোঁজ। 

এ উপলক্ষে ২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দীপ্ত টিভি প্রাঙ্গণে চলেছে দিনব্যাপী বিশেষ অডিশন। নতুন এই ধারাবাহিকটির জন্য বিভিন্ন ধাপে অডিশন চলবে। অভিনয় ও বাচনভঙ্গিতে দক্ষদের অগ্রাধিকার দেওয়া হবে এই নির্বাচনি প্রক্রিয়ায়। এমনটাই জানিয়েছেন ধারাবাহিকটির নির্মাতা আশিস রায়। 

নতুন শিল্পীদের পাশাপাশি দেশের জনপ্রিয় ও খ্যাতনামা অভিনয়শিল্পীদেরও দেখা যাবে ধারাবাহিকটিতে। নির্মাণ সংশ্লিষ্টরা ‘পরম্পরা’ ধারাবাহিকটির লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যথাক্রমে আফিফা মোহসিনা অরণি ও সরোয়ার সৈকত।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন