‘আকা’ নিয়ে হইচই!

বিনোদন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৯

অভিনেতা আফরান নিশো আর নির্মাতা ভিকি জাহেদ এক হওয়া মানেই হইচই ফেলে দেওয়ার প্রথম কারণ জন্ম নেওয়া। গেলো কয়েক দিন সেটাই চললো খবরে ও সোশ্যালে। কারণ খবর আসছিল দুজনে মিলে এবার বানিয়েছেন ৭ পর্বের নতুন সিরিজ ‘আকা’।

এবার সেটি দেখার পালা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ (৪ সেপ্টেম্বর) হইচই অ্যাপে মুক্তি পেয়েছে সিরিজটি। সেটি দেখেও যেন শুরু হলো নতুন হইচই! রহস্য, প্রতিশোধ, টানটান উত্তেজনা আর মানবিক সম্পর্কের দোলাচল নিয়ে নির্মিত  এই সোশ্যাল থ্রিলার দর্শকদের ভাবনার খোরাক জোগাচ্ছে ভালোই।

এতে দেখা যায় গল্পের কেন্দ্রীয় চরিত্র আজাদ গভীরভাবে ক্ষতবিক্ষত এক মানুষ। যাকে শৈশব থেকে তাড়া করে ফিরেছে ভয়াবহ ট্র্যাজেডি। ছোটবেলায় নিজ পরিবারে ঘটে যাওয়া নির্মম এক ঘটনা প্রত্যক্ষ করার পর থেকে সে সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়। নিঃসঙ্গ ও অপূর্ণ এক জীবন কাটালেও তার অসাধারণ সংগীত প্রতিভা থেকে যায় অদেখা আর অমূল্যায়িত। আবুল কালাম আজাদ বা আকা অর্থাৎ সিরিজের নাম ভূমিকায় অভিনয় করেছেন আফরান নিশো।
একটি দৃশ্যে আফরান নিশো ও নাবিলা এই আজাদের সঙ্গে মেঘার আকস্মিক সাক্ষাৎ তার জীবনে ক্ষণিকের আশার আলো আনে। কিন্তু অতীতের ক্ষত আজাদকে আবার তাড়িয়ে বেড়ায়। স্বীকৃতির আকাঙ্ক্ষায় সে ঘটাতে থাকে নৃশংস সব ঘটনা। যা গোটা সমাজকে স্তম্ভিত করে দেয়। অবাক করা ব্যাপার, সামাজিক যোগাযোগমাধ্যম তাকে নায়ক হিসেবে বরণ করে নেয়। আজাদ সেই ভুল ধারণাকে উপভোগ করতে থাকে। সামাজিক প্রশংসা আর অনলাইন উন্মাদনায় জড়িয়ে আজাদ ধীরে ধীরে হারাতে থাকে তার নৈতিক দিশা। সে ভাবতে থাকে, আসলে সঠিক আর ভুলের সীমারেখা কোথায়? আর সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ স্বীকৃতির জন্য কতদূর যেতে পারে? আর যখন সামাজিক যোগাযোগমাধ্যম আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তার মূল্য কী?

সিরিজে মেঘা চরিত্রে দেখা যাবে মাসুমা রহমান নাবিলাকে। দৃঢ়চেতা ও সাহসী এক নারী চরিত্রে নাবিলার এই অভিনয় তার ক্যারিয়ারের জন্যও নতুন সংযোজন বলে মনে করছেন সমালোচকরা। 

এছাড়াও রয়েছেন আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ. কে. আজাদ সেতু, শাহেদ আলী, সমু চৌধুরী, সমন্তি শৌমী, নিকিতা সাহা প্রমুখ।

পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘এটি আমার কাছে বিশেষ একটি কাজ। আমি সবসময় নতুন কিছু এক্সপেরিমেন্ট করতে চাই এবং এটি তারই ফল। এবার দর্শকরা এক ভিন্ন ধরনের থ্রিলার অভিজ্ঞতা পাবেন।’

আফরান নিশো যিনি প্রায় দুই বছর পর ওটিটি কনটেন্টে ফিরলেন। বড় পর্দায় টানা সফল দুই সিনেমার পর ওটিটিতে নিশোর প্রত্যাবর্তন দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। নিশো বলেন, ‘আমার কাছে সবসময় গল্পটাই বড় কথা। আকা’র চরিত্র ও গল্প আমাকে ভীষণভাবে টেনেছে। ভিকির সাথে আবার কাজ করা সবসময়ই বিশেষ কিছু।’ একটি দৃশ্যে আফরান নিশো গল্প ও চিত্রনাট্য লেখার কাজটা পরিচালক ভিকি নিজেই করেছেন। সিনেমাটোগ্রাফিতে ছিলেন বিদ্রোহী দিপন। সম্পাদনা ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন অর্ণব হাসনাত। মেকআপ করেছেন জাহাঙ্গীর আলম অপু, কস্টিউম করেছেন আল্ভীরা তাসনিম ও আর্ট ডিরেকশন দিয়েছেন মো. রিংকু। এই সিরিজে ‘রক্তের পথ’ ও ‘উড়ে যাবে দূরে’ শিরোনামে দুটি গান রয়েছে।

ঢাকার বিভিন্ন লোকেশনে শুট হওয়া ‘আকা’ ন্যায়-অন্যায়, একাকিত্ব, ভালোবাসা ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরেছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
হাউজফুল শোতে এগিয়ে নিশোর ‘দম’
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
পাইরেসির ভয়ে শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাবে ‘দম’!
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
‌‘আমি নূর, বাংলাদেশি মুসলমান, মনে রাইখ’
বিনোদন বিভাগের সর্বশেষ
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
স্বামী ফাহাদ গ্রেফতার, পুলিশের আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী স্বরা ভাস্কর
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি