বিবৃতি চাই না, মব সামলা: অন্তর্বর্তীকে আশফাক নিপুন

বিনোদন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০০ আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২

রাজবাড়ীর গোয়ালন্দে শুক্রবার (৫ সেপ্টেম্বর) কবর দেওয়া নুরাল পাগলার মরদেহ তুলে পুড়িয়ে দিয়েছে তৌহিদী জনতা নামধারী একদল মানুষ।

এমন ঘটনায় ফেসবুকজুড়ে নিন্দার ঝড় উঠে। এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকারও। একইসাথে এই ধরনের বর্বরতা কোনও অবস্থাতেই বরদাশত করা হবে না বলেও বিবৃতিতে দিয়েছে সরকার।

অবশ্য মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকারের এমন বিবৃতি ও প্রতিবাদ জানানোকে খুব একটা সরল চোখে দেখছে না সচেতন মানুষ। অনেকেই বলছেন, এটা সরকারের নতজানু নীতির বহিঃপ্রকাশ। যেন তারই তীব্র প্রতিধ্বনি মিললো প্রতিবাদী নির্মাতা আশফাক নিপুন।

তিনি ফেসবুকে লিখেছেন, ‘কবর থেকে উল্লাস করে মৃতদেহ তুলে পুড়িয়ে দেয়া বর্বরতার চূড়ান্ত।’

এরপর অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এই নির্মাতা বলেন, “হে সরকার,‘ভিক্ষা চাই না, কুত্তা সামলা’র মতো বলতেছি ‘বিবৃতি চাই না, মব সামলা!’’

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো
বালিতে দুর্ঘটনার পর নুসরাতের অস্ত্রোপচার, অভিনেত্রীর টিম যা জানালো
‘সব দায়িত্ব আমার কাঁধে’, কেন বলেলেন আনীত পাড্ডা
‘সব দায়িত্ব আমার কাঁধে’, কেন বলেলেন আনীত পাড্ডা
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
প্রথমবার মেয়ের ছবি প্রকাশ, আবেগঘন বার্তা অপূর্বর
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
অ্যাকশন, মার্শাল আর্ট ও ষড়যন্ত্র—বড় পর্দায় ‘স্ট্রিট ফাইটার’
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে
ভারত ছাড়ার নির্দেশ ইমরান খানকে