সুশান্তের মৃত্যু থেকে দায়মুক্তি পেয়েও স্বস্তিতে নেই রিয়া

বিনোদন ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৯আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৭

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় সিবিআই থেকে দায়মুক্তি পাওয়ার পর মানসিক ঝড়, পরিবারের ওপর প্রভাব এবং সেই মুহূর্ত কীভাবে তাদের চিরতরে বদলে দিয়েছে—সবকিছুই এনডিটিভি’র সঙ্গে শেয়ার করলেন অভিযুক্ত প্রেমিকা রিয়া চক্রবর্তী।

রিয়া চক্রবর্তী জানালেন, সিবিআই থেকে মুক্তির খবর শোনার পর তাদের পরিবারের আবেগঘন মুহূর্ত কেমন ছিল।

তিনি বলেন, ‘সেদিন আমার বাড়িতে সবাই কেঁদেছিল। আমি আমার ভাইকে জড়িয়ে ধরে ভেঙে পড়েছিলাম। যখন মা-বাবার দিকে তাকালাম, বুঝতে পারলাম আমরা আর আগের মতো অনিশ্চিত পরিবার নেই। সেই মুহূর্ত আমাদের স্থায়ীভাবে বদলে দিয়েছিল।’

খবরটি প্রথম জানতে পেরে রিয়ার অবিশ্বাস হয়েছিল। তিনি যোগ করেন, ‘আমার মা বললেন, নিউজ চ্যানেলগুলো দেখাচ্ছে যে সিবিআই আমাকে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে। আমি বিশ্বাস করিনি। ভেবেছিলাম, এটা সত্যি হতে পারে না, মিডিয়া তো প্রায়শই তথ্য সঠিকভাবে দেয় না। আমি অপেক্ষা করেছিলাম, যতক্ষণ না আমার আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন।’

দায়মুক্তির পর অনুভূতি সম্পর্কে জানতে চাইলে রিয়া বলেন, এটি ছিল এক ‘অদ্ভুত অনুভূতি’। রিয়া চক্রবর্তী তিনি ব্যাখ্যা করেন, ‘ক্লিন চিট বা দায়মুক্তি পাওয়ার পর আমি খুশি হইনি। ভেতরে ভেতরে জানতাম, আমি আমার খুব কাছের একজনকে হারিয়েছি, আর সেটা কিছুতেই ফিরিয়ে আনা যাবে না। তবে আমি আমার বাবা-মায়ের জন্য স্বস্তি পেয়েছিলাম। তারা সমাজে বাস করে, সব সময় মানুষের মুখোমুখি হয়। তাদের জন্য জীবনটা খুব কঠিন হয়ে উঠেছিল। ভেবেছিলাম, হয়তো এখন তারা একটু স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন।’

তবে রিয়ার কাছে এই মুক্তি কখনও পূর্ণ সুখ বয়ে আনেনি। কারণ একটা অস্বস্তি আজীবন তাড়িয়ে বেড়াবে তাকে।

তিনি বলেন, ‘মানুষ বলতো, ওর (সুশান্ত) মৃত্যুর জন্য তুমি দায়ী নও। আমি সব সময় জানতাম, আমি কিছুই করিনি। তবু ক্লিন চিট পাওয়ার পরও আমি খুশি হতে পারিনি। আমি খুশি হয়েছিলাম শুধু আমার বাবা-মায়ের জন্য।’

২০২০ সালের ৮ সেপ্টেম্বর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে, অভিযোগ ছিল সুশান্ত সিং রাজপুতের জন্য মাদক জোগাড় করার। প্রায় ২৮ দিন তিনি বিচারিক হেফাজতে ছিলেন এবং পরে ৭ অক্টোবর জামিন পান।

এরপর প্রায় পাঁচ বছর ধরে ইডি, সিবিআইসহ একাধিক সংস্থা তার বিরুদ্ধে তদন্ত চালায়। অবশেষে ২০২৫ সালের ২২ মার্চ সিবিআই চূড়ান্ত রিপোর্ট জমা দিয়ে রিয়াকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেয় এবং নিশ্চিত করে যে সুশান্তের মৃত্যু আত্মহত্যা, এতে কোনও অসদুপায় ছিল না। সুশান্ত ও রিয়া

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন