গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক: তিশা

বিনোদন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৫, ১৮:০১আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৫:১৮

দীর্ঘ গুজব-গুঞ্জন শেষে সিনেমায় অভিষেক হতে যাচ্ছে তানজিন তিশার। তাও আবার দেশের প্রধান নায়কের সঙ্গে। এটা যেকোনও নায়িকার জন্য সর্বোচ্চ ওপেনিং ফরমেট। শুটিং চলছে শাকিব-তিশার সেই সিনেমার। সেট থেকে লিক হচ্ছে নানাবিধ ফুটেজও। চলছে তিশাকে ঘিরে অম্ল-মধুর সিনেমাটিক জল্পনা। যার বেশিরভাগই উচ্চতর প্রত্যাশা।

এর মধ্যে রীতিমতো বাজ পড়ার মতো ঘটনা ঘটে গেলো তিশাকে ঘিরে। যা সিনেমার পিচ্ছিল পথে নবাগতার জন্য আত্মঘাতী। মঙ্গলবার (২১ অক্টোবর) ঝিনুক নামের এক নারী উদ্যোক্তার প্রকাশ হলো একটি শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে ‘প্রতারণা’র অভিযোগ। 

উদ্যোক্তার অসহায় দাবি, তিশা তার কাছ থেকে ফ্রি শাড়ি নিয়ে প্রতিশ্রুতি ভেঙেছে। এমন অভিযোগ ঘিরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা।

অভিযোগকারী জানান, ঘটনার সূত্রপাত গত জানুয়ারিতে। তিশা তার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘এ্যাপোনিয়া’ নামে একটি অনলাইন ফ্যাশন পেজে যোগাযোগ করেন। সেখানে তিনি কয়েকটি জামদানি শাড়ির ছবি চান। উদ্যোক্তা ঝিনুক জানান, তিশা একটি হলুদ জামদানি শাড়ি পছন্দ করেন, যার দাম ছিল ২৮ হাজার ৮০০ টাকা। তার জনপ্রিয়তা বিবেচনায় ঝিনুক প্রস্তাব দেন, শাড়িটি ফ্রি দেবেন, তবে শর্ত হলো তিশা সেটি পরে ছবি তুলে তার সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ডটির প্রচারণা করবেন। তিশা প্রস্তাবে রাজি হন এবং শাড়িটি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। শাড়ির ফটোশুটে তানজিন তিশা এরপর ১০ মাস কেটে গেলেও তিশা সেই প্রতিশ্রুতি রক্ষা করেননি। উদ্যোক্তার দাবি, একাধিকবার ফোন, ভয়েস মেসেজ ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের চেষ্টা করেও তিশার কোনও সাড়া পাওয়া যায়নি। এখন তিনি শাড়ির দাম ফেরত চান, না হলে আইনগত ব্যবস্থা নেবেন।

এমন অভিযোগ হাতে পেয়ে সমাজমাধ্যম যখন মজায় লিপ্ত, তখন তানজিন তিশা তার ফেসবুক পেজে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, ‘গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক! হা..হা..!’

এরপর অভিযোগকারী ঝিনুকের উদ্দেশে তিশা বলেন, ‘ফটোশুটই যদি করাতে চান পারিশ্রমিক কই? আজব নারী উদ্যোক্তা! আপনার গিফটরে সালাম।’

যদিও এই সালামের অর্থ পরিষ্কার করেননি তিশা। ফলে বলা যাচ্ছে না শাড়ি তিনি ফেরত দেবেন, নাকি টাকা পরিশোধ করবেন, নাকি গত ১০ মাসের মতোই অধরা থেকে যাবেন ঝিনুকের কাছে!

শাড়িপরে শুটিংয়ে তানজিন তিশা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
‘শাড়ির ভাঁজ ভাঙেনি’ তিশার জামিন শুনানিতে আদালতে চাঞ্চল্যকর বিতর্ক
‘শাড়ির ভাঁজ ভাঙেনি’ তিশার জামিন শুনানিতে আদালতে চাঞ্চল্যকর বিতর্ক
শাড়ির জন্য আদালতে আসবো, এটা কাম্য না: তানজিন তিশা
শাড়ির জন্য আদালতে আসবো, এটা কাম্য না: তানজিন তিশা
শাড়ি নিয়ে ‘প্রতারণা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা
শাড়ি নিয়ে ‘প্রতারণা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
অভিনেত্রী তানজিন তিশাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ
বিনোদন বিভাগের সর্বশেষ
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
জুনিয়র এনটিআরের কাঁধে অস্ত্রোপচার, সুস্থ হতে লাগবে কত মাস
জুনিয়র এনটিআরের কাঁধে অস্ত্রোপচার, সুস্থ হতে লাগবে কত মাস
মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের
মল্লিকা শেরাওয়াতকে ভিডিও পাঠাতেন টম ক্রুজ, কিন্তু কীসের
রবিরাগ’র বর্ষামঙ্গল উদযাপনের প্রস্তুতি চলছে 
রবিরাগ’র বর্ষামঙ্গল উদযাপনের প্রস্তুতি চলছে 
চা বিক্রেতা থেকে যেভাবে ৪ হাজার কোটি রুপির সিনেমার সহ-প্রযোজক যশ
চা বিক্রেতা থেকে যেভাবে ৪ হাজার কোটি রুপির সিনেমার সহ-প্রযোজক যশ