‘ডেমন স্লেয়ার’ সাফল্যের পর...

বিনোদন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৫, ১৬:৪৭আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ১৬:৪৭

জাপানি অ্যানিমে সিরিজের জনপ্রিয়তা অ্যানিমেশন ছবির জগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। জাপান ছাড়িয়ে এই সিনেমার চাহিদা এখন বিশ্বজুড়ে। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা দ্য মুভি: ইনফিনিটি ক্যাসেল’ সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়েছে। 

মুক্তির প্রথম সপ্তাহে ছবিটি ১০ বিলিয়ন ডলার আয় করেছে। জাপানি সিনেমার ইতিহাসে এটি দ্রুততম ১০ বিলিয়ন স্পর্শের ঘটনা। বাংলাদেশের দর্শকরাও দারুণভাবে গ্রহণ করেছে ছবিটিকে। গেল মাসে স্টার সিনেপ্লেক্সে মুক্তির পর দর্শকদের ব্যাপক সাড়া দেখা গেছে। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আবারও নতুন একটি জাপানি অ্যানিমে সিরিজের ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। 

এবারের ছবির নাম ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’। এটি একটি ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন সিনেমা যা তাতসুকি ফুজিমোটোর মাঙ্গা সিরিজ চেইনস ম্যান-এর ওপর ভিত্তি করে নির্মিত। ১৯ সেপ্টেম্বর জাপানে মুক্তি পেয়েছে ছবিটি। আর আন্তর্জাতিকভাবে এটি মুক্তি পেতে যাচ্ছে ২৪ অক্টোবর। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশেও মুক্তি পাবে ‘চেইনসো ম্যান- দ্য মুভি: রেজ আর্ক’।

খবরটি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। 

মুক্তির পর থেকে জাপানে টানা চতুর্থ সপ্তাহ বক্স অফিসে শীর্ষস্থান দখল করে আছে এই ছবি। প্রথম সপ্তাহে আয় করে প্রায় এক বিলিয়ন ডলার। ছবির পরিচালক তাতসুয়া ইয়োশিহারা, যিনি প্রথম সিজনের অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছিলেন এবং চতুর্থ ও দশম পর্ব পরিচালনা করেছিলেন।

এই সিনেমা মূলত ভালোবাসা, বিশ্বাসঘাতকতা এবং নিজের পরিচয় নিয়ে লড়াইয়ের গল্প; যেখানে একদিকে আছে মানবতা, আরেকদিকে দানবের জগত।

/এমএম/
সম্পর্কিত
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
চট্টগ্রামে ঈদের দিন থেকে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
এবার নারায়ণগঞ্জে স্টার সিনেপ্লেক্স
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
ভয় ও রহস্যে ভরা ‘স্ক্রিম ৭’ আন্তর্জাতিক মুক্তির দিনেই বাংলাদেশে
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
এই অবেলায়, একদিনে তিন সিনেমা মুক্তি!
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প