দ্য হিলিং রুম: শুনবেন সিঁথি, শোনাবেনও

বিনোদন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৫, ১৭:২১আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১৮:০০

সুকণ্ঠী সিঁথি সাহা নিজেকে শুধু গাওয়াতে আটকে রাখেননি। টিভি পর্দায় দেশ-বিদেশের বিখ্যাত সব শিল্পীদের ডেকে এনে আড্ডা বসাতেও কম পারদর্শী নয়। সঙ্গে ক্যানসার-জয় আর মাতৃত্বের গল্প তো রয়েছেই।

তবে এসব ছাপিয়ে আবার তিনি নতুন কিছু গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছেন। যার প্রস্তুতি শেষে এবার প্রকাশের পালা। সিঁথি শুরু করতে যাচ্ছেন পডকাস্ট শো ‘দ্য হিলিং রুম’। যেন এই রুমের মনের সকল বেদনা উপশম করবেন সিঁথি। গেয়ে নয়, অন্যের বেদনার গল্প শুনে।

সিঁথি বলেন, ‘আমরা অনেকেই প্রিয়জনকে হারিয়ে, সম্পর্কের ভাঙনে কিংবা আমার মতো ক্যানসারে আক্রান্ত হয়ে বাঁচার আশাটা হারিয়ে ফেলি। কিন্তু আমি শিখেছি, মানুষ একবার ভাঙলে, আবারও জোড়া লাগে। সেই জোড়া লাগা মানুষটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আমি চাই, সেই জয়ীদের গল্পগুলো আমার পডকাস্টের মাধ্যমে সবাই শুনুক।’ সিঁথি সাহা পডকাস্টটি ঘোষণার পর থেকে অসংখ্য মানুষ সিঁথির সঙ্গে যোগাযোগ করেছেন। কেউ জানিয়েছেন প্রিয়জন হারানোর পরও বেঁচে থাকার গল্প, কেউ জানিয়েছেন জীবন-মৃত্যুর সীমান্ত থেকে ফিরে আসার অভিজ্ঞতা। তাদের সাহসী যাত্রার গল্প নিয়েই সিঁথি সাজাচ্ছেন ‘দ্য হিলিং রুম’।

শিগগিরই ভাইব নিউজ নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্য হিলিং রুম’-এর পর্বগুলো। 

সিঁথি বলেন, ‘আমার কাছে প্রতিটি নতুন সকাল মানে নতুন জীবন, নতুন অনুপ্রেরণা। প্রায় দুই মাস আগে আমরা এই পডকাস্টের ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম, আপনার গল্পই হতে পারে অন্য কারও বাঁচার কারণ। এই দুই মাসে আমরা দেখেছি, মানুষ ভাঙে, কিন্তু ভাঙা মানুষই আবার সবচেয়ে উঁচুতে দাঁড়ায়। সেই মানুষদের গল্প নিয়েই আমরা আসছি। জীবনের জয়গান শোনাতে, সাহস জোগাতে।’  সিঁথি সাহা ‘দ্য হিলিং রুম’ শুধু একটি পডকাস্ট নয়। এটি পুনর্জন্মের গল্প আর হার না মানা মানুষের গান। বললেন সিঁথি।

বলা দরকার, সময়টা ২০২২ সাল। হঠাৎ করেই কণ্ঠশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। মুহূর্তেই যেন ভেঙে পড়ে চারপাশ। এর মাঝেই তিনি হন অন্তঃসত্ত্বা। অদম্য মানসিক শক্তি নিয়ে শুরু হয় তার নিজেকে ও অনাগত সন্তানকে বাঁচানোর লড়াই। অপারেশন, কেমোথেরাপি, চুল পড়া, শারীরিক যন্ত্রণা; সবকিছুর মাঝেও তিনি ধরে রেখেছিলেন আত্মবিশ্বাস। জেনেছেন, আলো একদিন ফিরে আসবেই। 

সেই আলোয় উদ্ভাসিত সিঁথি এখন সুস্থ। অনুমেয়, ‘দ্য হিলিং রুম’-এর জন্মটাও সেই সুস্থতার প্রতিধ্বনি থেকে। কন্যার সঙ্গে সিঁথি

/এমএম/
সম্পর্কিত
এবার বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি
এবার বলিউডের সেলিম মার্চেন্টের সঙ্গে সিঁথি
সিঁথিকে নিয়ে তাহসানের ‘একা ঘর’ চমক
সিঁথিকে নিয়ে তাহসানের ‘একা ঘর’ চমক
সিঁথির বাসায় সিঁথি!
সিঁথির বাসায় সিঁথি!
মা হলেন সিঁথি সাহা, সঙ্গে বিষাদের খবর
মা হলেন সিঁথি সাহা, সঙ্গে বিষাদের খবর
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন