অনেক কাঠ-খড় পুড়িয়ে এই মঞ্চে এসেছি: পূজা

বিনোদন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৫, ২০:১৫আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ১৬:১৭

মেহজাবীন নয়, পূজাই হচ্ছেন আফরান নিশোর নতুন নায়িকা। অনেক গুঞ্জন পেরিয়ে ‘দম’ মহরতের মঞ্চে পাওয়া গেলো পূজা চেরীকে। পাশে ছিলেন তার নায়ক আফরান নিশো।

পূজা এই মঞ্চে উঠে বলেন, ‘এমন নয় যে খুব সহজেই এখানে এসেছি। এই চরিত্রটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছে। অনেক কাঠ-খড় পুড়িয়ে এই মঞ্চে এসেছি।’ মহরত অনুষ্ঠানে পূজা চেরী/ ছবি: শহীদ সম্পদ তালুকদার এটাও জানান, ‘প্রথমবার আমি নিশো ভাইয়ার সঙ্গে কাজ করছি। সুপার এক্সাইটেড। কারণ তিনি অসাধারণ অভিনেতা।’

‘দম’-এ আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। ২৯ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই ছবির মহরত অনুষ্ঠান হয়। যাতে অন্যতম চমক হিসেবে পালকি করে হাজির হন পূজা চেরী! কারণ, গুঞ্জন ছিলো ‘দম’-এ যুক্ত হচ্ছেন মেহজাবীন চৌধুরী। কিন্তু মহরত অনুষ্ঠানে যার ছায়াও পড়েনি। মহরতে নির্মাতা, অভিনয়শিল্পীরা ও প্রযোজক বলা দরকার, প্রায় ১০ বছর পর নতুন সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি এর আগে নির্মাণ করেছেন ‘চোরাবালি’ (২০১২) ও ‘আইসক্রিম’ (২০১৬)।

/এমএম/
সম্পর্কিত
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
গোপনে বিয়ে করেছেন পূজা? ফেসবুক পোস্টে যা জানালেন নায়িকা
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
অর্থ আত্মসাতের মামলায় কারাগারে নায়িকা পূজা চেরির বাবা 
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
ঈদের দিন এগিয়ে নিশোর ‘দম’, ১৮০০ টাকার টিকিটেও শো হাউজফুল
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
মেরিলের সঙ্গে যুক্ত হলেন পূজা চেরি
বিনোদন বিভাগের সর্বশেষ
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
শুটিংয়ে ১৭ বার চড় খেয়েছিলেন আমির, কী হয়েছিল তার সঙ্গে
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ঢাকার পর নিউ ইয়র্কের মঞ্চে বন্যা মির্জা
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
ব্যাংকার থেকে হলেন ‘মহানায়ক’ বুলবুল আহমেদ
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
কালোজাদুতে বিপর্যস্ত তুষি!
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ
‘দর্শক চায়, তাই করছি’, বলিউডে নারীর উপস্থাপনা নিয়ে তাপসীর ক্ষোভ