প্রবাস জীবনের গল্পে মুশফিক-মাহি

বিনোদন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৫, ২০:০৫ আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ২০:০৬

প্রবাসী জীবনের অনুভূতিকে কেন্দ্র করে নির্মিত নাটকে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান এবং সামিরা খান মাহি। নাটকের নাম ‘শুধু তোমারই অপেক্ষায়’। নির্মাণ করেছেন বি ইউ শুভ। 

সম্পাদনার টেবিলে থাকা এই নাটকটি প্রসঙ্গে বি ইউ শুভ বলেন, ‘এটি একটি পরিবারের গল্প, যেখানে প্রবাসী বাঙালীদের জীবনকে বিশেষভাবে দেখানো হয়েছে। দর্শক রোমান্সের পাশাপাশি কমেডির স্বাদও পাবেন এতে। শুটিংয়ে আমরা রেড ক্যামেরা ব্যবহার করেছি, যা সাধারণত নাটকে সচরাচর দেখা যায় না। টানা চারদিন শুটিং করে নির্মাণের মান আরও বাড়ানোর চেষ্টা করেছি। গল্প ও পরিকল্পনার প্রতিটি ধাপে অতিরিক্ত মনোযোগ দিয়েছি। আমি আশা করি, নাটকটি দেখলে দর্শক হতাশ হবেন না।’ শুটিংয়ে নির্মাতা (বামে) ও কলা-কুশলী সব মিলিয়ে রোমান্স, পরিবার ও প্রবাসী জীবনের অভিজ্ঞতা—তিনের মিশেলে সাজানো এই নতুন নাটকটি দর্শককে নতুন অভিজ্ঞতা দেবে বলেই প্রত্যাশা পরিচালকের। 

২০১১ সালে অপূর্ব ও শখকে নিয়ে ‘চেনা চেনা লাগে’ নাটকের মাধ্যমে পরিচালনায় যাত্রা করেন বি ইউ শুভ।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
বক্স অফিসে ‘অভিশাপ’ তকমার ভয়, অভিনয় ছাড়ছেন জেনিফার লোপেজ
কায়রো চলচ্চিত্র উৎসবের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সৌদি আরবের রেড সি
কায়রো চলচ্চিত্র উৎসবের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সৌদি আরবের রেড সি
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা